editor

প্রকাশিত: 2:35 PM, November 24, 2021

খালেদাকে বিদেশে পাঠাতে ডিসির দ্বারস্থ সিলেট বিএনপি

খালেদাকে বিদেশে পাঠাতে ডিসির দ্বারস্থ সিলেট বিএনপি

নিজস্ব প্রতিবেদক
দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ বুধবার দুপুরে পৃথকভাবে এই স্মারকলিপি দেয় বিএনপির ইউনিট দুটি।

জেলা প্রশাসক (ডিসি) কাজী এমদাদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।

বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় সিলেট মহানগর বিএনপি। এ সময় মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, হুমায়ুন কবির শাহীন, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট আনোয়ার হোসেন, সুমেল আহমদসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে সিলেট জেলা বিএনপি। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম, আহবায়ক কমিটির সদস্য সামিয়া চৌধুরী, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক এডভোকেট এম এ মালেক, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না। জনগণ মনে করে, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই জনগণের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মনুষত্বহীন আচরণ করছে। এই মুহূর্তে মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠাতে হবে। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা পেতে তাঁকে বিদেশ পাঠানোর দাবি এখন জনদাবিতে পরিণত হয়েছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ