editor
প্রকাশিত: 1:26 PM, October 10, 2020
মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রজন্মের নায়িকা মৌ খান। ৯ অক্টোবর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর সম্প্রতি শাহীন সুমন পরিচালিত আন্ডারওয়ার্ল্ডের গল্পে ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং শুরু করেছিলেন মৌ খান। এখানে তার বিপরীতে কাজ করছেন আনিসুর রহমান মিলন। প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে কক্সবাজারে ‘মাফিয়া’র শুটিং করেছেন মৌ। সেখান থেকে ফিরেই অসুস্থবোধ করছিলেন এ তরুণ অভিনেত্রী। এরপর তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। মৌ জানান, করোনা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। অবশেষে গতকাল শুক্রবার রিপোর্ট হাতে আসলে জানা যায় করোনায় আক্রান্ত মৌ।
মৌ খান বলেন, ‘শরীরে এখন জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। হালকা কাশি আছে। বাসায় আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া করবেন সবাই আমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’
চিত্রনায়িকা মৌ খান ‘প্রতিশোধের আগুন’ নামে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তিনি বাহাদুরি, বান্ধব, তুই আমার জান, তবুও প্রেম দামি নামে চারটি ছবিতে কাজ করেছেন। এগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)