editor
প্রকাশিত: 6:45 PM, November 24, 2021
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ এবং ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব সার, বীজ ও প্রদর্শনীর উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত সার, বীজ ও প্রদর্শনীর উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, আনিসুর রহমান, আলাউদ্দিন, বিদ্যুৎ তালুকদার প্রমুখ।
এসময় আওয়ামীলগি নেতা সামছুজ্জামান রাজা সহ উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ২ হাজর ৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ, ২ হাজার ৪শ’ কৃষকদের হাইব্রীড জাতের ধান বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির