editor

প্রকাশিত: 8:08 PM, November 24, 2021

দক্ষিণ সুরমার লালাবাজারে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ব্যতিক্রমী মতবিনিময়

দক্ষিণ সুরমার লালাবাজারে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ব্যতিক্রমী মতবিনিময়

সিলেটের দক্ষিণ সুরমার ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগমুহুর্তে সকল চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিদের ভিন্নরকম এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যতিক্রমী এই আয়োজনের মূল উদ্যোক্তা লালাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। সিলেটে ইউনিয়ন পর্যায়ে ভোটের আগে চেয়ারম্যান প্রার্থীদের এক টেবিলে নিয়ে মতবিনিময়ের আয়োজন এই প্রথম।

‘বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন, বাগরেখলা, পীরবাড়ি’র ব্যবস্থাপনায় বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের বাঘরখলাস্থ বাড়িতে তাঁর সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ‘কেমন ইউনিয়ন চাই’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন, বাগরেখলা, পীরবাড়ি’র সদস্য সাকির আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিবিদইল হযরত আবু দৌলত এন্ড হযরত শাহ জাকারিয়া (র.) মডেল মাদরাসার ছাত্র লিবান আহমদ।

পরে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। স্বাগত বক্তব্যের পরপরই আওয়ামী লীগের প্রার্থী তোয়াজিদুল হক তুহিন, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল ইসলাম শিফতা এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আব্দুল মুহিত নিজেদের বক্তব্য তুলে ধরেন। বক্তৃতাকালে তারা উল্লেখ করেন, নির্বাচিত হলে লালাবাজারকে একটি উন্নত, আধুনিক, নান্দনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলবে।

প্রার্থীদের বক্তব্যের পর ইউনিয়নের শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী ও আলেমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ নানা প্রশ্ন ও দাবি উত্থাপন করেন।

এসময় প্রার্থীদের উদ্দেশ্য করে ইউনিয়নের রাস্তাঘাটসহ সকল খাতে উন্নয়ন, সরকারি বরাদ্দ সমবণ্টন ও লালাবাজারকে দুর্নীতিমুক্তকরণ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন করেন তারা। পরে সেসব প্রশ্নের জবাব দেন এবং আলোচনা করেন প্রার্থীরা।

সভায় আমন্ত্রিত অতিথি ও সুশীল, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী ও আলেম সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোটেক মুহিত হোসেন, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান, জামায়াত নেতা কামরুজ্জামান খান ফয়ছল, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিবিদইল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, লালাবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, হযরত আবু দৌলত শাহ জাকারিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, লালাবাজার নিকাহ রেজিস্ট্রার কাজি আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম, বিএনপি নেতা লোকমান আহমদ, শাহ বেলায়েত লিমন, আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল টিপু, ইউএস বাংলার কর্মকর্তা শাহ বেলায়েত হোসেন লিমন, দৈনিক যায় যায় দিন ও বাংলা টিভি’র সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, দি নিউ ন্যাশন ও দৈনিক আজকালের খবর’র সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, সিলেটভিউ’র বিশেষ প্রতিবেদক মো. রেজাউল হক ডালিম, অ্যাডভোকেট রুমন চৌধুরী ও সমাজসেবী শওকত আলী প্রমুখ।

সভার সার্বিক তত্বাবধানে ছিলেন ‘বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন, বাগরেখলা, পীরবাড়ি’র সভাপতি শাহ উবায়দুল হক, সহসভাপতি শাহ কামরুল হাসান, সহসাধারণ সম্পাদক শাহ নরুল হাসান, প্রচার সম্পাদক শাহ বাবর আহমদ, সদস্য আরিফ হাসান ও মাসুক আহমদ।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর লালাবাজার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে প্রার্থী হননি বর্তমান ‘জননন্দিত’ চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। তফসিল ঘোষণার পর পারিবারিক অসুবিধার কারণে তিনি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন।বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান