editor

প্রকাশিত: 7:39 PM, November 25, 2021

ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের অনুষ্ঠান সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের অনুষ্ঠান সম্পন্ন

আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যথাযথ অনুসরণ বিপথগামী হওয়া থেকে বাঁচার সর্বোত্তম পন্থা -মুহাম্মদ দুলাল আহমদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ দুলাল আহমদ বলেন, মহান আল্লাহ মানুষকে এই পৃথিবীতে খলিফা বা প্রতিনিধিরূপে প্রেরণ করেছেন। শুধুমাত্র নামমাত্র প্রতিনিধিত্ব নয় বরং প্রতিনিধিত্বের সাথে কিছু দায়িত্বের সম্মিলনও ঘটিয়েছেন। মানুষের উপর মহান আল্লাহ প্রদত্ত দায়িত্ব হলো তাঁর ইবাদাত তথা আনুগত্য করা। এই আনুগত্য হলো আল্লাহ প্রদত্ত আদেশ-নিষেধ পরিপূর্ণরূপে মেনে চলা। আমাদের উপর অর্পিত দায়িত্ব তখনই আমরা আনজাম দিতে সক্ষম হবো, পরিপূর্ণরূপে আল্লাহ প্রদত্ত আদেশ-নিষেধগুলোকে যখন আমরা নিজেদের জীবনে রূপায়িত করতে পারবো। আমাদের এই আনুগত্যের পূর্ণতার মানদ- হলো রাসূল (সা.) এর প্রতি পরিপূর্ণ আনুগত্য। রাসূলে আকরাম (সা.) কে ইনসাফের প্রতিবিম্ব না মানা বা তাঁর নিষ্পাপ-নিষ্কলুস হওয়ার ব্যাপারে সংশয় থাকা তথা রাসূল (সা.) এর শ্রেষ্ঠত্ব নিয়ে কারও অন্তরে যদি বিন্দু পরিমাণ সংশয় থাকে, তাহলে মহান আল্লাহর আনুগত্য তো নয়ই বরং তার ঈমানের পূর্ণতা অর্জিত হবে না, সহজ ভাষায় সে হবে বিপথগামী। আল্লাহ ও তাঁর হাবিব (সা.) এর আনুগত্য ও হেদায়াতের উপর অবিচল থাকার সর্বোত্তম পন্থা হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পথ ও পদ্ধতি অনুসরণ। তাদের অনুসরণের বাইরে যাপিত সকল পথ, মত ও পন্থা ভ্রান্ত। আমাদের উচিত এ ধরনের ভ্রান্ত পথ ও মত থেকে বেঁচে থাকা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পথ ও পদ্ধতি অনুসরণে অধ্যবসায়ী হওয়া, তবেই আমরা বিপথগামী হওয়া থেকে বেঁচে থাকতে সক্ষম হবো।

২৪ নভেম্বর, বুধবার, বিকেলে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা আয়োজিত ‘সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিল আহমদ ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ উসমান গণি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা হারুনুর রশীদ ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য কাওছার হামিদ সাজু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল।

আরও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবূ বকর মো. নুরী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ মো. সেলিম, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালিক, সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা সভাপতি মো. আব্দুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, প্রচার সম্পাদক হারুন আহমদ হিরো, সহ-প্রচার সম্পাদক ঈসমাইল হোসেন, তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক এনামুল ইসলাম মুন্না, অফিস সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর