editor
প্রকাশিত: 9:39 PM, November 26, 2021
শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনে কাউন্সিলের বিকল্প নেই–আবুল কাহের চৌধুরী শামীম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাজের চৌধুরী শামীম বলেছেন, ক্ষমতাসীন সরকার একটি ফ্যাসিস্ট সরকার। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে টালবাহানা করছে। দিন দিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছে। কঠোর আন্দোলন ছাড়া এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনতার মুক্তি নেই। এজন্য প্রয়োজন শক্তিশালী তৃণমুল।
তিনি বলেন, ঐক্যবদ্ধ শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনে কাউন্সিল একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সিলেট জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল তৃনমূল বিএনপিকে উজ্জীবিত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তৃনমূল বিএনপিকে এগিয়ে নিতে পারলে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রুখে দেয়া সহজ হবে।
তিনি শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে, বিএনপি নেতা খসরুজ্জামান পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নিজাম উদ্দিনকে সভাপতি, নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপি নেতা বদরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল লতিফ, জসিম উদ্দিন, সাজ উদ্দিন সাজু, নিজাম উদ্দিন, আব্দুস শহীদ, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, ইকবালুর রহমান, মঞ্জুর আহমদ ও সুলেমান আহমদ প্রমূখ।বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির