editor
প্রকাশিত: 8:23 PM, November 27, 2021

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৪নং ওয়ার্ড ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর নগরীর সৈয়দ গাজী বুরহান উদ্দিন মাজার মসজিদে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। সিলেটের প্রথম মুসলিম শাহ সৈয়দ বোরহান উদ্দিন (র.) মাজার মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, সাবেক পরিবহন বিষয়ক সম্পাদক জাকির তালুকদার, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক নোমান আহমেদ, বিএনপি নেতা সাগর আহমদ, পারভেজ আহমদ, পেয়ার উদ্দিন পেয়ার, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, মহানগর যুবদল নেতা আবুল কাশেম, দিদারুল ইসলাম দিদার, ২৪নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব জাকুয়ান আহমদ, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আলাল আহমদ, মহানগর ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন জয়, মহানগর ছাত্রদলে কৃষি ও গবেষণা সম্পাদক জাহিদুল হোসেন প্রমূখ।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির