editor

প্রকাশিত: 9:59 PM, November 27, 2021

সিলেটের প্রত্যন্ত অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে ক্যাপ

সিলেটের প্রত্যন্ত অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে ক্যাপ

সিলেটের প্রত্যন্ত অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে ক্যাপ

ক্যাপ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের সকল জেলার প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তনের জন্যে স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভশীল, সুখি ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ)। মাত্র ১০ বছরের মধ্যে সংস্থাটি অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। সিলেট সদর উপজেলায় ছালিয়া, সালুটিকর রোডে মেগা প্রজেক্ট ‘দ্যা গার্ডিয়ান ও অর্ফান বিলেজ’ গড়ে তোলা হচ্ছে। যেখানে ১০০ জন এতিম শিশুদের থাকা খাওয়াসহ অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্বলিত স্কুল, ট্যাকনিকেল কলেজ, মসজিদ, ডরমেটরী, ইনডোর স্পোর্টস ইত্যাদি থাকবে। এছাড়াও আগামী কয়েক দিনে নবনির্মিত মসজিদ-টিউবওয়েল, টং দোকান ঘর উদ্বোধনসহ অসহায় জেলেদের মধ্যে মাছধরার সামগ্রীসহ নৌকা ও জাকাতের অর্থ বিতরণ করা হবে।

ক্যাপের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে ক্যাপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আব্দুল নূর এসব তথ্য তুলে ধরেন।

গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যাপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ।

আগামীকাল রোববার ২৮ নভেম্বর  সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের হতদরিদ্র ও অস্বচ্ছল ৪টি জেলে পরিবারকে ৪টি মাছ ধরার সামগ্রি সহ নৌকা বিতরণ করা হবে। এছড়াও বিশ্বনাথ উপজেলায় একটি মসজিদ ও একটি ক্যাপ ভিলেজ কর্ণার শপ (টং দোকান) নির্মাণ করা হবে।

আগামী ২৯ নভেম্বর সোমবার সিলেট সদর উপজেলায় ছালিয়ায় ‘দ্যা গার্ডিয়ান ও ক্যাপ ফাউন্ডেশন অর্ফান ভিলেজ’র চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করা হবে। আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় একটি মসজিদ ও টিউবওয়েল উদ্বোধন করা হবে। আগামী ১ ডিসেম্বর বুধবার সিলেট সদর উপজেলায় ১৫০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে জাকাতের নগদ অর্থ বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১২ সালে ক্যাপ প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানির জন্যে ১ হাজার ৫০০ গভীর নলকূপ ও ৫০০ স্বাস্থ্য সম্মত স্যানিটেশন স্থাপন করা হয়েছে। বিতরণ করা হয়েছে তিন শতাধিক রিক্সা ও ৫০০ সেলাই মেশিন। ও সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। অসহায় দরিদ্র পরিবারকে গৃহনির্মাণ করে দেয়া, অর্গানিক ফার্ম, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষকে সাহায্য করা, রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানির জন্যে নলকূপ স্থাপন, স্যানিটরী, রোহিঙ্গা শিশুদের জন্য প্রি-প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও গর্ভবতী মায়েদের জন্য এন্টিনেটাল হাসপাতাল স্থাপন, অস্বচ্ছল পরিবারকে কর্ণারশপ (টং দোকান) প্রদান,হাওর অঞ্চলের অস্বচ্ছল জেলে পরিবারকে নৌকা এবং মাছ ধরার সামগ্রী প্রদান,শিশুদের পাঠদানের জন্য প্রি-প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মসজিদ বিহীন এলাকায় মুসল্লীদের জন্য মসজিদ ও মাদ্রাসা নির্মান, মাহে রমজানে হতদরিদ্র পরিবারকে চাল, ডাল, তৈল, লবন, পিয়াজ, ছানা, আলু ও খেঁজুরসহ খাদ্য সামগ্রী প্রদান, করোনা মহামারি শুরুর পরপরই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে পিপিই, কেএন-৯৫ মাস্ক বিতরণ ও বিভিন্ন হাসপাতাল, সরকারি-বেসরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। ক্যাপ বাংলাদেশ সরকার ও এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত একটি এনজিও সংস্থা। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। বিত্তবান বাংলদেশি ও প্রবাসীদের অর্থায়নে পরিচালিত ক্যাপ একটি টেকসই অর্থনীতি ও সমাজ নির্মানের লক্ষ্যে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ক্যাপ ফাউন্ডেশনের ট্রেজারার আলম হাসান রউফ, মেন্টাল হেল্থ এন্ড ওয়েলবিং প্রজেক্টের প্রধান পলি ইসলাম (এমবিই), অ্যাম্বাসেডর নাজ চৌধুরী, সোসিয়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাম্বাসেডর নাজ রহমান ও তাঁর টিমসহ ক্যাপ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্যাপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির