editor
প্রকাশিত: 1:29 PM, November 28, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় ধাপে ছয় ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
আজ রোববার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভোটাররা ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। পরে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ।
গোয়াইনঘাটের রুস্তমপুর, লেঙ্গুড়া, ফতেহপুর, তোয়াকুল, ডৌবাড়ি ও নন্দীরগাঁও ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
সকাল সাড়ে ১১টায় লেঙ্গুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা বেশ উৎসাহ-উদ্দীপণায় ভোট দিচ্ছেন।
তবে, এখানে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
গুরুকচি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, মো. মুহিবুল ইসলাম বলেন, এই কেন্দ্রের নারী-পুরুষ মিলিয়ে ১৩৫৭ জন ভোটার রয়েছেন। এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
এখানকার নারী ভোটার মমতা আক্তার বলেন, এখন ভোট দিতে আসলাম। ভোটের পরিবেশ খুব ভালো।শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
ভোটার শিব্বির আহমদ বলেন, নির্বাবনী পরিবেশ ভালোই। কোন সমস্যা হয়নি। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি।
এদিকে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
গোয়াইনঘাটের ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির