editor
প্রকাশিত: 7:12 PM, November 29, 2021
জগন্নাথপুর প্রতিনিধি::
ঋণ খেলাপি ও সঠিক তথ্য না দেয়ার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এরমধ্যে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মজলুল হক ঋণ খেলাপি হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় আর পাটলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নবাব ছলিম উল্লাহ তথ্য সঠিক না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর উপজেলায় চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য পদে ২৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ জন বৈধ প্রার্থী রইলেন।
এর আগে গত রোববার (২৫ নভেম্বর) চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ২৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিব রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এরমধ্যে নির্বাচনি প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে আজ সোমবার। তবে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির