editor

প্রকাশিত: 11:21 PM, November 30, 2021

কানাইঘাটে জাতীয় নদী রক্ষা কমিশনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

কানাইঘাটে জাতীয় নদী রক্ষা কমিশনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ

জাতীয় নদী রক্ষা কমিশনের উদ্যোগে কানাইঘাট উপজেলা নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধ করণ ও সচেতনতা বৃদ্ধি মূলক এক কর্মশালা গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

জাতীয় নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রাণালয়ের যৌথ উদ্যোগে নদী দূষণ, অবৈধ দখল দারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদী তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম) পর্ব বাস্তবায়নের লক্ষে উপজেলা নদী সংরক্ষণ শীর্ষক এ সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্পের সাথে জড়িত সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মতলুবুর রহমান ও সাবেক উপ সচিব আর এম খালেদুজ্জামান কর্মশালায় তাদের বক্তব্যে বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নদ-নদী খাল-বিল অবৈধ দখল দারিত্বের কাছ থেকে উদ্ধার নদী দূষন সহ অন্যান্য দূষন থেকে রক্ষা করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছেন । হারিয়ে যাওয়া নদ নদী, খাল-বিল উদ্ধার ও নদীকে দূষন মুক্ত ও উপজেলা পর্যায় নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্পের কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করার জন্য তারা সকল মহলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় উপস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী গন্যমান্য ব্যাক্তিবর্গ বলেন কানাইঘাট উপজেলা হচ্ছে একটি নদী মাতৃক জনপদ কিন্তু কালের বিবর্তনে অনেক নদী, খাল-বিল তার অস্থিত্ব হারিয়ে ভরাট হয়ে গেছে। এই সুযোগে অনেক প্রভাবশালীরা সেগুলো জবর দখল করে নিয়েছে। উপজেলার সকল নদনদী দখলদারিত্বের কবল থেকে উদ্ধার করে তা খননের দাবী জানান। বিশেষ করে সুরমা নদীর ভাঙ্গন প্রতিরোধ সহ নদীর নব্যতা ফিরিয়ে আনতে নদী পথকে সচল করার জন্য নদী খনন সহ সুরমা নদীর সাথে সংযুক্ত নদী গুলোকে সচল করার জন্য জাতীয় নদী কমিশন ও এর সাথে সম্পৃক্ত নৌপরিবহন মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহবান জানানো হয়। কর্মশালায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, মনসুরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যা মাসুদ আহমদ, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, থানার সেকেন্ড অফিসার রনজিত দাস,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন প্রমুখ।

কর্মশালার শুরুতে কানাইঘাট সুরমা নদী সহ অন্যান্য নদ-নদীর দখল দূষণ ও তথ্য ভান্ডরের পরিসংখ্যান ডিজিটাল প্রজক্টরের মাধ্যমে তুলে ধরেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাথে সম্পৃক্ত কানাইঘাট রেঞ্জ এক্সপার্ট মনির হোসেন চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির