editor
প্রকাশিত: 11:25 PM, November 30, 2021
কানাইঘাট প্রতিনিধিঃ
আসন্ন কানাইঘাট উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ভোটে চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় প্রার্থী বাছাইর এক বিশেষ সভা গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় দলীয় প্রার্থী বাছাইয়ের এ বিশেষ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক এড: নাসির উদ্দিন খান। সভায় দলীয় প্রার্থী প্রক্রিয়া সমজোতার মাধ্যমে না করতে পেরে তৃণমূলের কাউন্সিলারদের ভোটে ৯টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্ধারন করার জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ৩ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে তমিজ উদ্দিন মেম্বার ২০টি ভোটের মধ্যে ১৭ টি,২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে তোতা ৮টি, শ্রী রিংকু চক্রবর্তী ৭টি ও বর্তমান চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা ৪টি,৩নং দিঘীরপার ইউনিয়নে আব্দুল বাছিত ১০টি, বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল ৮টি, নিজাম উদ্দিন চৌধুরী ২টি, ৪নং সাতবাঁক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান ১১টি,আব্দুন নুর মেম্বার ৯টি, ৫ নং বড়চতুল ইউনিয়নে মুবশি্র আলী চাচাই ১৯টি, ৬নং সদর ইউনিয়নে প্রভাষক আফসার আহমেদ চৌধুরী ১০টি, মাষ্টার মামুন আহমদ ৭টি, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ ১০টি ও অপর মনোনয়ন প্রত্যাশী বাবুল রানা সমান সংখ্যক ১০টি, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নে হারুন রশীদ ১১টি, সায়েম আহমদ ৭টি এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে সাংবাদিক আলী আকবর চৌধুরী কুহিনুর ১৩টি ও বিলাল আহমদ ৭টি ভোট পেয়েছেনে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড: নাসির উদ্দিন খান সহ বিশেষ সভায় উপস্থিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন তৃণমূলের ভোটে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী যারা ভোট পেয়েছেন তাদের তালিকা কেন্দ্রয়ী আওয়ামীলীগের নির্বাচন মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে। কেন্দ্র থেকে পরবর্তীতে যারা দলের মনোনয়ন পাবেন তাদের নাম ঘোষনা করা হবে।
প্রার্থী বাছাইয়ের এ বিশেষ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আসফাক আহমদ, ড: আহমদ আল কবীর, সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, রুহেল আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড: আব্বাস উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বুরহান উদ্দিন, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক,সদস্য এড: ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী প্রমুখ। দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে সভা স্থলের আশপাশে শতশত দলে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন প্রার্থী বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যারা সর্বোচ্ছ ভোট পেয়েছেন তাদের জনপ্রিয়তা,ভোটারদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে তা অব্যশ্যই দলের নেতৃবৃন্দকে বিবেচনায় আনতে হবে। সর্বপোরি বির্তকিত সহ যাদের বিরুদ্ধে অনেক ধরণের অভিযোগ রয়েছে তাদেরকে দলীয় মনোনয়ন দিলে প্রত্যাশীত ফলাফলে বিপর্যয় দেখা দিবে। জনপ্রিয়তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে ক্লীন ইমেজধারী ও খাটি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত জনপ্রিয়দের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য তারা কেন্দ্রয়ী আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে দাবী জানিয়েছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির