editor

প্রকাশিত: 4:37 PM, December 1, 2021

সিলেটে নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ৪৪ জন!

সিলেটে নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ৪৪ জন!

নিজস্ব প্রতিবেদক
তৃতীয় ধাপে সিলেটের তিন উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৪৪ জনের জামানত রক্ষা হয়নি।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, জামানত রক্ষায় প্রার্থীদের প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট পেতে হয়। সে হিসেবে অর্ধেক প্রার্থীই জামানত ফিরে পাচ্ছেন না, জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসব ইউনিয়নে জামানত হারানোর তালিকায় নৌকা ও জাপার একজন করে প্রার্থী ছাড়াও রয়েছেন জমিয়ত ও ইসলামী আন্দোলনের তিনজন করে এবং স্বতন্ত্র ৩৬ জন।

তৃতীয় ধাপে ইউপি নির্বাচন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সিলেটের দক্ষিণ সুরমার ছয় ইউপিতে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে অর্ধেক প্রার্থী তথা ১২ জন জামানত হারিয়েছেন। এরমধ্যে ১১ জন স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের এক প্রার্থী রয়েছেন।

জৈন্তাপুরে পাঁচটি ইউপিতে ৩২ প্রার্থীর মধ্যে অর্ধেকের বেশি তথা ১৮ প্রার্থী জামানত হারিয়েছেন। এরমধ্যে জাপা, জমিয়ত, ইসলামী আন্দোলনের প্রার্থী ছাড়া স্বতন্ত্র ১৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আর গোয়াইনঘাটে ছয় ইউনিয়নে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই তালিকায় নৌকার এক প্রার্থী ছাড়াও জমিয়তের দু’জন, ইসলামী আন্দোলনের একজন এবং স্বতন্ত্র ১০ জনের জামানত রক্ষা হয়নি।

প্রাপ্ত তথ্যমতে, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপিতে ছয় প্রার্থীর তিনজনই জামানত হারিয়েছেন। তারা হলেন- মো. ফয়জুল হক (মোটরসাইকেল) ৮৪৮ ভোট, মো. মাহবুব আহমদ (আনারস) ২৮৩ ভোট, সুমন মিয়া (অটোরিকশা) ৩৬০ ভোট।

লালাবাজার ইউনিয়নে ছয় প্রার্থীর তিনজনের জামানত রক্ষার মতো ভোট পাননি। তারা হলেন- স্বতন্ত্র আব্দুল মুহিত (আনারস) ১২৯২ ভোট, খালেদ আহমদ রাসেল (চশমা) ৪৮, মামুনুর রহমান চৌধুরী (রজনীগন্ধা) ৪২ ভোট।

মোগলাবাজার ইউনিয়নে ছয় প্রার্থীর মধ্যে স্বতন্ত্র মো. মুকিত মিয়া (আনারস) ১,৫৩১ এবং শামিনুল হক (অটোরিকশা) ১৪৩৩ ভোট পেয়েও জামানত হারাচ্ছেন। জালালপুরে তিন প্রার্থীর মধ্যে কেবল হারুনুর রশিদ (হাতপাখা) ২১৩ ভোট পেয়ে জামানত হারালেন। দাউদপুরে চার প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র ছালিক আহমদ (ঘোড়া) ১৯৪ ভোট পেয়েও জামানত হারাচ্ছেন।

জৈন্তাপুর সাত প্রার্থীর চারজন জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র আব্দুল আহাদ (টেবিল ফ্যান) ১৫২৭ ভোট, নুরুল ইসলাম (চশমা) ১৫৯ ভোট, আব্দুল হাই (টেলিফোন) ১৩৮ ভোট, হোসেইন আহমদ (মোটরসাইকেল) ৩৪৫ ভোট।

চারিকাটা ইউপিতে আট প্রার্থীর পাঁচজনই জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র আলতাফ হোসেন বিলাল (ঘোড়া) ২৭৯ ভোট, দেলোয়ার হোসেন আজাদ (টেলিফোন) ২৭৯ ভোট, বদরুল ইসলাম (আনারস) ৮৩ ভোট, আফজাল হোসেন (আনারস) ৮৮ ভোট।

দরবস্ত ইউনিয়নে পাঁচ প্রার্থীর তিনজন জামানত হারিয়েছেন। তারা হলেন-স্বতন্ত্র খয়রুল আমিন (ঘোড়া) ২২২ ভোট, জসিম উদ্দিন শিকদার (হাতপাখা) ২৬৯ ভোট, মো. মাসহুদ আজহার (খেজুর গাছ) ২৪৬১ ভোট।

ফতেহপুর ইউনিয়নে তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র তাফাজ্জুল হোসেইন (আনারস) ১২৯ জামানত খুইয়েছেন।

চিকনাগুলে ৯ প্রার্থীর পাঁচজনই জামানত খুইয়েছেন। তারা হলেন-স্বতন্ত্র আতিকুর রশীদ (দুটি পাতা) ১০৯৫ ভোট, আব্দুল আহাদ (ঘোড়া) ১০১৮, লাঙ্গল প্রতীকের প্রার্থী ১৬৯ ভোট, অটোরিকশার প্রার্থী ৪৪৩ ভোট, আনারস প্রতীকের প্রার্থী ৪৪৮ ভোট।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়িতে চার প্রার্থীর কেবল জমিয়তের এনামুল ইসলাম (খেজুর গাছ) ৫৮৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

ফতেহপুরে সাত প্রার্থীর চারজনই জামানত হারিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ নাজিম উদ্দিন (নৌকা) ১০৭০ ভোট, স্বতন্ত্র ইসলাম উদ্দিন (অটোরিকশা) ২৫৫, মীর হোসাইন আমীর (আনারস) ৫৭৫, জমিয়তের মৌলানা নিজাম উদ্দিন (খেজুর গাছ) ৫৩৪ ভোট পেয়েছেন।

নন্দিরগাওয়ে ছয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহিদ (আনারস) ১,৫২৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হীরক দেব (চশমা) মাত্র ৩৯ ভোট পেয়েও জামানত রক্ষা হয়নি।

তোয়াকুল ইউনিয়নে চার প্রার্থীর মধ্যে কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশের আলীম উদ্দিন (হাত পাখা) ১৪৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রুস্তমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আট প্রার্থীর পাঁচজনই জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র আব্দুল মজিদ সরকার (টেবিল ফ্যান) ৩১৮ ভোট, আব্দুল মতিন (মোটরসাইকেল) ১০৪৪, আলী আমজদ (ঘোড়া) ১০৭৬, হাবিবুর রহমান (টেলিফোন) ২৮৬ এবং সালেহ আহমদ (আনারস) ১২৫ ভোট পেয়েছেন।

লেংগুড়ায় পাঁচ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান (মোটরসাইকেল) ১৬৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

তৃতীয় ধাপে সিলেটের তিন উপজেলায় ১৬ ইউপিতে ভোটগ্রহণ হয়েছে গত রোববার (২৮ নভেম্বর)। ভোটের ফলাফলে নয়টিতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীরা বাকি সাতটির তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, দুটিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি, অপর দু’টিতে জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির