editor
প্রকাশিত: 6:13 PM, December 1, 2021
জকিগঞ্জ প্রতিনিধি ::
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তালামীযে ইসলামিয়ার কর্মীদের সচেষ্ট থাকতে হবে—মুজতবা হাসান চৌধুরী নুমান
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মীর কাজের গতি বৃদ্ধি পায়। যারা জীবনে যতো ভালো প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তারা জীবনে ততো উন্নতির শিখরে আরোহন করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে কাজের গুরুত্ব এবং দক্ষতা অর্জন হয়। একজন ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি অন্য দশজন সাধারণ ব্যক্তির চেয়ে আলাদা। সমাজ, রাষ্ট্র, জাতির মধ্যে পরিবর্তন আনার জন্য সবাইকে নিজনিজ দায়িত্ব আদায়ে আন্তরিক ও সচেষ্ট হতে হবে, বিশেষত তালামীযে ইসলামিয়ার কর্মীদের। অনেকেই দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু অর্পিত দায়িত্ব পালনে আন্তরিকতা দেখান না। প্রশিক্ষণ ব্যক্তির এই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ রাখতে সাহায্য করে।
৩০ নভেম্বর ‘২১, মঙ্গলবার, বিকেলে জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসা’র হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট (পূর্ব) জেলাধীন জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা শাখার সভাপতি আবু ছায়িদ মো. আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান ও প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম।
কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলা তালামীযের সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী।
এতে প্রশিক্ষণ প্রদান করেন জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইমাদ উদ্দিন, হাজী তৈয়ব আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা জামিল আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান।
পৌর শাখার সভাপতি হোসাইন আহমদ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আনজুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কায়েস মাহমুদ চৌধুরী সিপার, সংগঠনের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আবু হেনা মুহাম্মদ ইয়াসিন, সিলেট (পূর্ব) জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান প্রমুখ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির