editor

প্রকাশিত: 4:50 PM, October 12, 2020

যুক্তরাষ্ট্রের আইপিএস নিয়ে আপত্তি নেই, তবে টাকা খরচ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আইপিএস নিয়ে আপত্তি নেই, তবে টাকা খরচ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

2

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) নিয়ে সরকারের কোনও আপত্তি নেই, তবে এজন্য বাংলাদেশে আরও বিনিয়োগ করতে হবে। সোমবার (১২ অক্টোবর) নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা ইন্দো-প্যাসিফিক ইস্যু তুলবে। আমাদের কোনও আপত্তি নেই। তবে আমরা চাই এর কার্যকারিতা বাড়ানোর জন্য তাদের কিছু অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাদের টাকা খরচ করতে হবে, শুধু মুখে বললেই হবে না। তাদের বিনিয়োগ করতে হবে। আমাদের অবকাঠামোতে তাদের কোনও অবদান নেই, কিন্তু তারা চাইলেই করতে পারে।’

4

সামরিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ডিফেন্সে যেতে চায়, ইক্যুইপমেন্ট বিক্রি করতে চায়, কিন্তু আমরা মারামারিতে নাই। সুতরাং ওই বিষয়গুলোতে আমাদের অনীহা আছে।’

6

উল্লেখ্য, বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন এবং ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।

মন্ত্রী বলেন, ‘আমরা ইস্যু তুলবো কোভিডের কারণে আমাদের তৈরি পোশাক শিল্পের ক্ষতি হয়েছে, সেটিতে তোমরা সাহায্য করো। তোমরা চাচ্ছো আমাদের সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধি করতে এবং তোমরা এখানে আমাদের কেন সাহায্য করছো না। দুই বা তিন বছরের জন্য বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক স্থগিতে ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র।’

4

রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের পক্ষে বড় ইস্যু থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না। এটি একটি অংশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে তাদের অবশ্যই ফেরত যেতে হবে। এটি আমরা আবার তুলবো। এর জন্য কী করতে হবে সেটি তারা ঠিক করুক। এটি আমাদের একার দায়িত্ব নয়। এটা বৈশ্বিক দায়িত্ব।’

5

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার বিষয়ে তিনি বলেন, ‘এখানে আজ কিছু ছাত্রছাত্রী এসেছিল যারা আই-২০ ফর্ম পেয়েছে, কিন্তু ভিসা পাচ্ছেন না। কিন্তু প্রতিবেশী ভারত বা পাকিস্তানিদের ভিসা দেওয়া হচ্ছে। তারা এটি আটকে রেখেছে এবং স্বাভাবিকভাবে এটি বৈষম্যমূলক।’

কোভিড-১৯-এ আমরা ভালো আছি, কিন্তু আমাদের ছেলেমেয়েগুলোকে ভিসা দিচ্ছে না এবং এটি ভালো না বলে জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন

6 গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

8 ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

2 আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায়

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের

6 বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ

2 সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

1 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

4 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী

1
4