editor
প্রকাশিত: 8:41 PM, December 7, 2021

সরকার গ্রামীণ সুাবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে : উপজেলা নির্বাহী অফিসার
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদে ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুাবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে।
তিনি জানান, মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে অথ্যআপার সেবাসমূহের মধ্যে রয়েছে- তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান, চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইলে, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ; কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান; আইনী সহায়তার পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা; গ্রামীণ নারীদের উৎপাতি ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য লালুসবুজ ডটকম মার্কেটপ্লেস পরিচালনা করে ইত্যাদি।
তিনি বলেন, সেবাসমূহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হচ্ছে। তিনি বলেন, সরকার নারী নির্যাতন প্রতিরোধে কঠোর অবস্থানে আছে। নারীরা সচেতন থাকলে সমাজ থেকে নারী নির্যাতন নির্মূল করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গ্রামে উপজেলা তথ্যকেন্দ্র অফিসের উদ্যোগে তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদে ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথি মহিলাদের বাড়ির আঙ্গীনায় শাক-সবজি চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হওয়ার আহবান জানান।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা বদরুননাহার বিউটির সভাপতিত্বে ও তথ্যসেবা সহকারী ডলি বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যকেন্দ্রের অফিস সহায়ক মনির হোসাইন। উঠান বৈঠকে বিপুল সংখ্যক বিভিন্ন বয়সী মহিলার অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির