editor
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে বাংলাদেশি একটি জাহাজ ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সমুদ্র বন্দর ট্রাস্টের সীমানার উত্তর প্রান্তের সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে। সোমবার রাতে ৮০ মিটার দৈর্ঘ্যের এমভিএমএএ নামের ওই জাহাজ আছড়ে পড়ে।
জানা যায়, দুর্ঘটনার শিকার ওই জাহাজটি দু’দিন আগে বিশাখাপত্তনম সমুদ্র বন্দরে পৌঁছায়। আর বন্দর ট্রাস্টে প্রবেশের জন্য শুল্ক ছাড় সম্পন্ন করতে নোঙ্গর করে রাখা হয়েছিল।
এর মধ্যে গতকাল রাতের ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে জাহাজের দুটি নোঙ্গরই সরে যায় এবং জাহাজটি তীরে উঠে আসে। বর্তমানে এটি বিশাখাপত্তনমের টেনেটি পার্কের নিকটের সমুদ্র সৈকতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কর্মকর্তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।
জাহাজে প্রায় ৫০ মেট্রিক টন জ্বালানি রয়েছে। এগুলো প্রথমে পাম্প করা হবে এবং তারপর উদ্ধার অভিযান শুরু হবে। সহায়তা প্রদানের জন্য নৌবাহিনীর একটি নৌযান ডুবুরী দলসহ ঘটনাস্থলে রয়েছে। জাহাজের ১৫ জন ক্রু ও সমস্ত বাংলাদেশি নাগরিক নিরাপদ রয়েছেন বলেও জানা যায়।
2 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
4 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
7 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।