editor

প্রকাশিত: 8:39 PM, December 8, 2021

বিশ্বনাথে প্রবাসী নারীকে ধর্ষণচেষ্টা পুলিশের অসহযোগিতার অভিযোগ

বিশ্বনাথে প্রবাসী নারীকে ধর্ষণচেষ্টা পুলিশের অসহযোগিতার অভিযোগ

বিশ্বনাথে প্রবাসী নারীকে ধর্ষণচেষ্টা পুলিশের অসহযোগিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মীরেরচর গ্রামে প্রবাসী নারীকে ধর্ষণচেষ্টা, পরিবারের সদস্যদের ভয়ভীতি ও মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা ও প্রভাবিত হয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ওই নারী।
বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গ্রামের দরিদ্র কৃষক গৌস আলীর মেয়ে, সৌদি আরব প্রবাসী সালমা বেগম। গত আগস্ট মাসের ২৫ তারিখ ছুটিতে দেশে ফেরেন তিনি। তার ৮ বোন ও ২ ভাই। এক ভাই মারা গেছেন। আরেক ভাই জীবিত থাকলেও দুষ্কৃতিকারীদের ভয়ে বাড়িছাড়া। বয়স্ক বাবা-মা ও বোনদের সালমা বেগমের সংসার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার বাড়ি ও গ্রামের কিছু দুষ্কৃতকারীরা দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদেরকে ইভটিজিংসহ নানাভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন করে আসছে। জায়গা জমিতে চাষাবাদে বাধাসহ নানা ষড়যন্ত্র করছে। আমার বৃদ্ধ মা ও বাবাকে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করিয়েছে।’
সালমা বেগম আরও অভিযোগ করেন, ‘গত ১৯ সেপ্টেম্বর মা-বাবা ও বোনের জামিল হলে তাদের নিয়ে সিলেট থেকে বাড়ি ফিরছিলাম। পথে এলাকার রাসেল, রাব্বী, রাসান নামের কয়েকজন যুবক ধর্ষণের উদ্দেশ্যে আমাকে জোর করে খাইতাপুল সংলগ্ন একটি ছনবনের নির্জন স্থানে নিয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে বোন সিএনজি ভাড়া দিতে পিছনে আটকা পড়ায় সে ও দুজন পথচারী আমার চিৎকার শোনে এগিয়ে আসে এবং দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।’
প্রবাসী এই নারী আরও বলেন, ‘মা-বাবা স্থানীয় কিছু লোকজনকে জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি ওয়ার্ডে ভর্তি হই। এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে গেলে প্রথমে আমার মামলা নেয়নি। পরে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন মামলাটি এজহারভুক্ত হয়। যার নম্বর ১৪/২২০।’
এ বিষয়ে র‌্যাব ৯-এ একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। যার ডায়েরি নম্বর ১৫৪৫।
‘কিন্তু ঘটনার সত্যতা পেলেও মামলার তদন্ত কর্মকর্তা ওয়ার্ডের মেম্বার রফিকের যোগসাজশে প্ররোচিত হয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করেনি। আসামী রাসেল মিয়া, রাব্বী, রাসান মিয়া, ইকরাম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আমার কলেজ পড়ুয়া একটি বোনকেও ওরা নানাভাবে হয়রানি করছে।’
সালমা বেগম মামলার ৩ থেকে ৬ নম্বর আসামির বিরুদ্ধে একাধিকবার গরু চুরি করার চেষ্টা, হাঁস ও চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। চাষাবাদের ট্রাক্টরটিও চুরি করে নিয়ে যাওয়া হয় বলে জানান। তিন মাস পর বাবনা নদী থেকে পুলিশের উপস্থিতিতে সেটি উদ্ধার হয়।
এ অবস্থায় কোনো উপায় না দেখে তিনি থানার ওসি ও তদন্ত কর্মকর্তার উপর অসন্তুষ প্রকাশ করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ দেন। তিনি বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে গত ২ ডিসেম্বর সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত টিম আমাদের এলাকায় গিয়েছিলেন। একই টিমে ছিলেন ধর্ষণচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার আমাদের পক্ষের লোকজনের কথা ঠিকমত না শোনে বিবাদী পক্ষের বাড়ির সামনে বসে কিছু সংখ্যক লোকের জবানবন্দি নেন। পরে আমাদের অনুরোধে বাড়িতে গেলেও তাড়াহুড়ার কারণে মাত্র দুজনের বক্তব্য শোনে চলে যান।’
‘অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসার আগেই মামলাটি সঠিক নয় বলে গত নভেম্বরের ২০ তারিখে চূড়ান্ত প্রতিবেদন দেয় বিশ্বনাথ থানা পুলিশ। মূলত বিবাদী ও বিবাদীর পক্ষে কাজ করা ওয়ার্ডের মেম্বার রফিক থানা পুলিশের সঙ্গে আঁতাত করে এ অবস্থা করছে।’
সালমা বেগম প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার কামনা করে বলেন, ‘দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় প্রভাবশালী লোকজন আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। আমাদের যাওয়ার আর জায়গা নেই। আমাদের কাছে মনে হয়েছেÑ অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম একজন ভালো মানুষ। কিন্তু, ভয় হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের পক্ষে কাজ করা থানার কর্মকর্তাদের পরোচণায় তিনি সঠিক বিষয়টি তুলে ধরবেন কি না।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির