editor
প্রকাশিত: 7:33 PM, December 10, 2021

জাফলংয়ে আলিম উদ্দিনের উপর পাথরখেকো চক্রের সশস্ত্র হামলা, উত্তেজনা
ডেস্ক রিপোর্ট
সিলেটের জাফলংয়ে এলাকাবাসী সঙ্গে নিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ার ৫ দিনের মাথায় চোরাগুপ্তা হামলা চালিয়ে আলিম উদ্দিনকে গুরুতর আহত করেছে পাথরখেকো চক্রের সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে জাফলং বাজারে কাছে নয়াবস্তি রাস্তায় এই হামলা চালানো হয়। এতে গুরুতর আহত আলিম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় এসআই লিটনের নেতৃত্বে পুলিশের একটি টিম জাফলং বাজারে অবস্থান করছিলো বলে অভিযোগ করেছেন আলিম উদ্দিনের পরিবার।
আলিম উদ্দিনের স্বজনরা জানিয়েছেন- জাফলংয়ের পাথরখেকো চক্রের মুল হোতা ইমরান হোসেন সুমন ওরপে জামাই সুমন ও বিশ্বনাথী ফয়জুলের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা এই হামলা চালায়। এ ঘটনায় রাতভর জাফলংয়ে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জাফলংয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- মধ্যরাতে আলিম উদ্দিন জাফলং বাজার থেকে মোটরসাইকেল যোগে নয়াবস্তি গ্রামের নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাথরখেকো চক্রের সদস্য ফিরোজের বাড়ি থেকে এই হামলা চালানো হয়। পাথরখেকো চক্রের মুল হোতা জামাই সুমন, বিশ্বনাথী ফয়জুল, সমেদ, সাবু, ফিরোজ, করিম, আকবর, আজকর, সুহেলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী আলীম উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতির কুপায়। এতে আলিমের ডান হাত ভেঙে গেছে। তার মাথা, কাধ, পায়ে উপর্যূপরি কুপানো হয়। আলিম উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পাথরখেকোরা মেলার মাঠের আস্তানার দিকে চলে যায়।
ঘটনার পর স্থানীয় জনতা ও গোয়াইনঘাট থানা পুলিশের কয়েকটি দল সেখানে গিয়ে আলিম উদ্দিনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাতেই আলিম উদ্দিনের মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে অস্ত্রোপচার করা হয়। রাতে গোয়াইনঘাট থানা পুলিশের কয়েকটি দল নয়াবস্তি ও মেলার এলাকায় গিয়ে বাড়ি বাড়ি তল্লাশী চালালেও হামলাকারীদের খুজে পায়নি। এ ঘটনার পর থেকে জাফলংয়ে উত্তেজনা বিরাজ করছে।
আলীম উদ্দিনের ভাই রেজন আহমদ জানিয়েছেন- বালু লুটপাটের পর পাথরখেকো জামাই সুমন ও ফয়জুলের নেতৃত্বে বালু লুটপাট চলছিলো। ৫ দিন আগে তার ভাই আলিম উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা গিয়ে পাথর উত্তোলন বন্ধ করে মেশিন সহ নৌকা বিদায় করে দেন। পুলিশের শেল্টারে থাকা পাথরখেকোরা জাফলংয়ে নিরাপদে পাথর লুট করতে এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গোয়াইনঘাট থানার এসআই লিটন চন্দ্র জানিয়েছেন- ৯৯৯ এর ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আলীম উদ্দিনকে উদ্ধার করেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির