editor

প্রকাশিত: 8:36 PM, December 10, 2021

বন বিভাগ গোয়াইনঘাট রেঞ্জের বিরুদ্ধে রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিদের মানববন্ধন

বন বিভাগ গোয়াইনঘাট রেঞ্জের বিরুদ্ধে রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিদের মানববন্ধন

বন বিভাগ গোয়াইনঘাট রেঞ্জের বিরুদ্ধে রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিদের মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি

রাতারগুল জলারবন এলাকায় পর্যটক জন প্রতি প্রবেশ মূল্য ২০ টাকা করা ও প্রতি নৌকার প্রবেশ মূল্য ১১৫ টাকা মওকুফের দাবীতে মানববন্ধন করেছেন রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিরা।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে রাতারগুল জলারবন নৌকার ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বন বিভাগের পক্ষ থেকে বনে প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্ক ৫৮ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের ২৮ টাকা ভ্যাটসহ প্রবেশ মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে, যা অযৌক্তিক। এর ফলে পর্যটক বিমুখ হবে রাতারগুল থেকে। প্রবেশ মূল্য সহনশীল করে ২০ টাকার মধ্যে রাখার দাবী জানাচ্ছি। এবং উপজেলা প্রশাসন থেকে নৌকা ভাড়া ৭৫০ টাকা নির্ধারণ করে দিয়ে তার উপর থেকে ১১৫ টাকা ভ্যাট কেটে নেয়া হচ্ছে মাঝিদের কাছ থেকে। এভাবে ১১৫ টাকা কেটে নিলে আমরা না খেয়ে মরতে হবে। একজন মাঝি সপ্তাহে একবারই নৌকা নিয়ে ভেতরে যেতে পারে, আনুসঙ্গিক বিভিন্ন খরচ রয়েছে তার উপর আরও ১১৫ টিাকা কেটে কিভাবে চলব আমরা, আমাদের ভ্যাট মওকুফের দাবী জানাই।

তারা আরও বলেন, বনে পর্যটক প্রবেশ মূল্য বেশী হওয়ায় কমতে শুরু করেছে পর্যটকদের আগমন। নানারকম তর্ক বির্তকে জরাতে হয় নৌকার মাঝিদেরই। সরকারের কাছে প্রবেশ মূল্য কমানো ও মাঝিদের ভ্যাট প্রত্যাহারের দাবী জানিয়ে তারা বলেন, ইতিমধ্যে আমরা বন বিভাগ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা পোষন করি সংশিষ্ট প্রশাসন অতিসত্ত্বর আমাদের দাবীটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহন করবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন, মিনহজ উদ্দিন, সোনা মিয়া, হারিছ মিয়া, ফখরুল ইসলাম, আব্দুল কাদির, সুফিয়ান, কয়ছর উদ্দিন, লাল আহমদ, আবুল হোসেন, খালেদ আহমদ, ইরফান আলী, কাসিম আলী, ফজলু মিয়া, লিয়াকত আলী, মনির ইসলাম, সৈয়দ আহমদ,মাজহারুল ইসলাম, কামাল উদ্দিন, বাবুল আহমদ, মজন ইসলাম, লায়েক আহমদ, আসলাম উদ্দিন, শরীফ ইসলাম, জুনেদ আহমদ, সাত্তার আলী প্রমুখ।

এই বিষয়ে স্থানীয়রা জানান, বন বিভাগ গোয়াইনঘাট রেঞ্জের সারি কর্মকর্তা সাদ উদ্দিন সাথে বার বার বিষয়টি নিয়ে যোগাযোগ করলে তিনি কোন সমাধানের সুযোগ দেন নি। ৫৭ টাকা পঞ্চাশ পয়সা বন বিভাগ রশিদের মাধ্যমে সংগ্রহ করেন। কিন্তু মাঝিদের কাছ থেকে নৌকা প্রতি রশিদ ছাড়া ১১৫ টাকা সংগ্রহ করা হলোও তা সরকারের রাজস্ব জমা হচ্ছে না কোথায় যাচ্ছে এই প্রশ্ন এলাকাবাসীর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির