editor
প্রকাশিত: 9:52 PM, December 10, 2021

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট মানবাধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে চীনে, উইঘুর প্রদেশে মুসলমানদের উপর নির্মম নির্যাতনের চিত্র আজ বিশ্ব বিবেককে ভাবিয়ে তুলেছে। তাঁরা বিশ্বের সর্বাধিক মানবাধিকার লঙ্ঘনের দেশ হিসেবে চিন কে আখ্যায়িত করে বক্তারা বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্তর্জাতিকভাবে চীনের উপর অবরোধ প্রয়োগ করে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তানের বেলুচিস্তান, চীনের উইঘুর এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এ সকল জুলুম নির্যাতন বন্ধ করতে হলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনে নিন্দা জানিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আবু বক্কর সরকার, আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির