editor
প্রকাশিত: 11:02 PM, December 10, 2021

কানাইঘাটে বেগম রোকেয়া দিবসের জয়ীতাদের সম্মাননা প্রদান
কানাইঘাট প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষ্যে কানাইঘাটে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কানাইঘাট অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু হানিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সৌমিত্র কর্মকার, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমদ জাকসি, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন প্রমুখ। এবারের রোকেয়া দিবসে ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয়েছেন ৩জন। তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সফল জননী হিসাবে নন্দিরাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রকিবের স্ত্রী জাহানারা বেগম ও অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসাবে পূর্ব কুওরেরমাটি গ্রামের মৃত আব্দুল কাইউমের স্ত্রী হানুফা বেগম। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ জয়ীতা ৩ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তোলে দেন অতিথিবৃন্দ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির