editor
প্রকাশিত: 9:22 PM, December 11, 2021

জোসনা-হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন
সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সেবার মন-মানসিকতা নিয়ে আমার নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিগত উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেয়ায় সিলেট-৩ আসনের জনগণ প্রধানমন্ত্রীর উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের এ রায়ের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে দিন-রাত কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ-দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তবে দল-মত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সাথে সাথে অভিভাবকদেরকেও যথাযথ ভূমিকা পালনের আহবান জানান।
এমপি হাবিবুর রহমান হাবিব ১১ ডিসেম্বর শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে ৬৪ লাখ টাকা ব্যয়ে জোসনা-হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিনের সভাপতিত্বে এবং রেবতি রমন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিরুপম চক্রবর্তী শুভ্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুছলিমা বেগম ও রেবতি রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সানর মিয়া, সহ-সভাপতি অধ্যাপক মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার ও আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, বুরহান উদ্দিন, পংকি মিয়া, মিছবাহ আহমদ তালুকদার, সুরমান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, জোসনা-হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তেরাব আলী, প্রধান শিক্ষক পার্বতী রাণী পাল, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শাহীন আলী, নিজাম আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ফয়ছল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, সহ-সভাপতি দুলাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আখতার হোসেন, বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিল, যুবলীগ নেতা হেলাল আহমদ, আইয়ুব হোসেন মেম্বার, রুহুল ইসলাম মেম্বার, শামীম আহমদ মেম্বার, ময়নুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগ নেতা মিলাদ আহমদ, জিলাল আহমদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মকবুল হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মজির আহমদ।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির