editor

প্রকাশিত: 10:34 PM, December 12, 2021

৫ কোটি টাকা ব্যায়ে কানাইঘাট নকলা খালের পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন

৫ কোটি টাকা ব্যায়ে কানাইঘাট নকলা খালের পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন

৫ কোটি টাকা ব্যায়ে কানাইঘাট নকলা খালের পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি
দেশের অভ্যন্তরস্থ ছোট নদী-খাল এবং জলাশয় পুনঃ খনন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের নকলা খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকাল ৩টায় স্থানীয় মাদানীনগরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে ও চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাহেদুল ইসলাম রুবেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগের কর্মকর্তা একেএম নিলয় পাশা, বড়চতুল ইউপি’র চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি মুবশি^র আলী চাচাই, আওয়ামীলীগ নেতা আব্দুল রশিদ, কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওঃ ক্বারী হারুনুর রশিদ, সাবেক ইউপি সদস্য ওসমান গণি। বক্তব্য রাখেন কাজের ঠিকাদার আবুল কালাম, হাসান মুরাদ খাঁন রুমি উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম মাহবুবুল আলম, প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দুদশী নেতৃত্বে দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশের হাওড় অঞ্চলের উন্নয়নে সকল নদ-নদী ও খাল বিলের অস্তিত্ব স্বাভাবিক ভাবে ফিরিয়ে আনতে পুনঃ খনন প্রকল্পের আওতায় কানাইঘাটের হাওড় অঞ্চলে কোটি টাকা ব্যায়ে সংস্কার ও খননের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় নকলা খালের ১৬ কিলোমিটার পুনঃ খননের জন্য সরকার প্রায় ৫ কোটি টাকা বরাদ্ধ করেছেন। উক্ত কাজ যাতে করে সুষ্টু ভাবে সম্পন্ন হয় তার জন্য সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ কাজের ঠিকাদারদের সঠিক ভাবে কাজ করার জন্য আহবান করেন। পাশাপাশি এলাকার সবাই এ ক্ষেত্রে সহযোগীতার অনুরোধ করেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির