editor

প্রকাশিত: 11:27 AM, December 13, 2021

বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫ লাখ টাকার মালপত্র পুড়ে ছাই

বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫ লাখ টাকার মালপত্র পুড়ে ছাই

বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫ লাখ টাকার মালপত্র পুড়ে  ছাই

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথে এক কৃষকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের এ ঘটনায় টিনসেডের পাকা একটি বাংলোঘর ও একটি গোয়ালঘরে থাকা কবুতরসহ ৫লাখ টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রোববার (১২ডিসেম্বর) ভোররাত ৩টারদিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের আব্দুল কাহার (৫৮) নামের এক কৃষকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, পাশের ঘরের প্রতিপক্ষ দিলশাদ আলীর মামলায় দীর্ঘদিন থেকে কৃষক আব্দুল কাহার পলাতক রয়েছেন। দিলশাদ আলী ও আব্দুল কাহারের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে এবং এ নিয়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি মামওলা রয়েছে।
স্বামী কাহার পলাতক থাকায় তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) হাইস্কুল ও কলেজে পড়–য়া দুই মেয়েকে নিয়ে তিনি বাড়িতে একা বসবাস করে আসছেন।
ঘটনারদিন শনিবার দিবাগত রাত সাড়ে ১০টারদিকে খাবার-দাবার শেষে তিনি দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টারদিকে হঠাৎ বিকট শব্দ শুনে তার ঘুম ভাঙে। এরপর জানালা খুলে দেখতে পান তার পূর্বের ঘরে কেবা-কারা আগুন দিয়ে দৌড়ে চলে যাচ্ছে।
এসময় মোবাইল ফোনে পাড়া-প্রতিবেশীদের জানিয়ে তিনি ঘর থেকে বের হয়ে বাংলো ও গোয়াল ঘরের তালা খুলে চিৎকার করতে করতে একটিমাত্র ষাড়টিকে বের করেন।
এসময় তার আর্ত-চিৎকারে পাশের ঘরের আব্দুল মতিন (৪৫), পাশের বাড়ির আব্দুর রউফ (৫৫), সেবুল আহমদ (৩০), মামুন মিয়া (২২), নাছির মিয়াসহ (১৯) ১৫/২০জন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন।
কিন্তু তথক্ষণে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধেই বাংলো ও গোয়ালঘরের ৫টি কক্ষের ছড়িয়ে পড়ে। এতে দুই ঘরের টিন, ৩৫টি কবুতর, একসেট সোফা, বড় একটি বক্স-পালং, ৬টি চেয়ার, একটি টেবিলসহ প্রায় ৫লাখ টাকার আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক কাহারের স্ত্রী ফাতেমা বেগম সাংবাদিকদের বলেন, তার প্রতিপক্ষরাই পূর্ব-বিরেধের জেরে তার ঘরে আগুন দিয়েছে।
তার দাবি, সিলেট আদালতে তার স্বামীর দায়ের করা একটি মামলায় জেল থেকে জামিনে বেরিয়ে এসে তার প্রতিপক্ষরা তার ঘরে আগুন দিয়েছে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবির্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে কবুতরসহ আসবাবপত্র পুড়েছে সঠিক। তবে, এ ঘটনায় এখনও কোন মামলা দেয়া হয়নাই। থানায় মামলা দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির