editor
প্রকাশিত: 9:26 PM, December 13, 2021

সিলেট জেলার সেরা উদ্যোক্তা পুরস্কার লাভ করলেন জয়নাল আবেদিন
সিলেট জেলার সেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা পুরষ্কার লাভ করলেন সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদিন।
গতকাল ১২ ডিসেম্বর রোববার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিলেট, তথ্য ও প্রযুক্তি বিভাগ এর উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডিজিটাল সেন্টারের ১১ বছর পুর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবার ক্যাম্পেন-২০২১ কার্যক্রমে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরষ্কার লাভ করেন জয়নাল আবেদীন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর হাত থেকে তিনি এ পুরষ্কার গ্রহন করেন। এসময় জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়নাল আবেদিন এ পুরস্কার গ্রহণ করায় সিলেট জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়নাল আবেদিন ইতিমধ্যে দেশ সেরা ডিজিটাল সেন্টার উদ্দোক্তা হিসেবে পুরষ্কার লাভ করেছেন।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদিন এর উদ্ভাবিত চার চাকার ব্যাংকিং লেনদেন ইতিমধ্যে সিলেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নতুন এ কার্যক্রম উপকার ভোগিদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে এর মাধ্যমে বয়স্ক ও অসুস্থ লোকেরা তাদের সুবিধামত স্থান থেকে এ সেবা গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।
সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশনভুক্ত সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চার চাকার ব্যাংকিং সেবা চালু করেন। তার এ ব্যতিক্রমী উদ্যোগে সিলেটে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীর সফলতায় জয়নাল আবেদীন সকলের সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির