editor
প্রকাশিত: 9:28 PM, December 13, 2021

লালাবাজারে ড্রেন নির্মাণের স্থান পরিদর্শনে সিলেট সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে ড্রেন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সিলেট সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ।
১৩ ডিসেম্বর সোমবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিয়ে লালাবাজার স্কুল ও কলেজের সম্মুখস্থ ড্রেন নির্মাণের স্থান পরিদর্শন করেন সিলেট সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, নবনির্বাচিত চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, লালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (বিশ্বনাথ) আব্দুল্লাহ আল মামুন, সড়ক বিভাগের সার্ভেয়ার আমজাদ হোসেন, ঠিকাদার ফখর উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতি নেতা ফয়জুর রহমান গেদুল, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল হক, আলম রেজা, সুহেল আহমদ সহ বাজারের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে নুরে আলম সিদ্দিকী লালাবাজারের ড্রেনেজ সমস্যার সমাধানে প্রস্তাবিত ড্রেন নির্মাণ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালাবাজার বাজার ব্যবস্থাপনা কমিটি ও লালাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পীর ফয়জুল হক ইকবাল লালাবাজারস্থ সিলেট-ঢাকা মহাসড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার স্বল্পতার দরুণ সড়কে সৃষ্ট জলাবদ্ধতার নিরসনে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী বরাবরে ড্রেন নির্মাণের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পরিকল্পনা সচিব ও স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের প্রচেষ্টায় অবশেষে অচিরে ড্রেন নির্মাণের কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির