editor
প্রকাশিত: 11:07 PM, December 14, 2021

জগন্নাথপুরে ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর ওয়াজ মাহফিল করা যাবে না
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর ওয়াজ মাহফিল করা যাবে না। এ বিষয়ে জগন্নাথপুর থানা থেকে নিদের্শনা দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নে একটি গ্রামে সভার তারিখ নির্ধারন করে বাতিল ঘোষনা করা হয়েছে।
জানা যায়, এ উপজেলায় চলমান ৪র্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ৭টি ইউনিয়নে প্রার্থীগন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি চিন্তা করে সারা উপজেলায় ৪দিন ওয়াজ মাহফিল বন্ধ রাখার সিন্ধান্ত করা হয়। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সাথে আলাপ করে সিন্ধান্ত হয় বলে জানায় জগন্নাথপুর থানার এক এসআই।
এ দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একটি ওয়াজ মাহফিল আয়োজন কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে উপজেলা জুড়ে ওয়াজ মাহফিল বন্ধ হওয়ায় সিন্ধান্তের পর এই সভাটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জানতে পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের বর্তমান মেম্বার শাহান আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা দীর্ঘ দিন ধরে এই সভাটি করে আসছি। বর্তমানে নির্বাচন চলাকালিন সময়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। সভা সমাবেশ না করতে। সারা উপজেলার ন্যায় আমরাও নির্ধারিত তারিখে সভাটি বাতিল করে দেই।
সভা সমাবেশ এর বিষয়ে জানতে জগন্নাথপুর থানার মুঠোফোনে যোগাযোগ করলে দায়িত্বে থাকা এসআই জিন্নাত জানান, আমরা বর্তমান নির্বাচন সামনে রেখে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি চিন্তা করে আজ ১৪ ডিসেম্বর থেকে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত কোন ধরনের সভা সমাবেশ না করতে সিন্ধান্ত নিয়েছি। সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির