editor
প্রকাশিত: 11:19 PM, December 15, 2021

রানীগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মজলুল হক উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক চেয়ারম্যান মজলুল হক। গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাছাই বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে তিনি হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেন। যার প্রেক্ষিতে বিচারপতি মামুনুন রহমান ও খন্দকার দিলোরুজ্জামানের আদালত তাকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্বাচন কমিশন কে পদক্ষেপ নিতে আদেশ দেন।
চেয়ারম্যান প্রার্থী মজলুল হক বলেন,আদালতের আদেশের কপি গত ১৪ ডিসেম্বর আমি নির্বাচন কমিশন কে অবহিত করেছি।
মজলুল হকের আইনজীবী আফসানা রশীদ জানান, মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ চেয়ারম্যান প্রার্থী মজলুল হকের প্রার্থীতা বাতিলের আদেশ স্থগিত করে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে আদেশ দিয়েছেন। নির্বাচনে অংশ নিতে এখন তাঁর কোন বাধা নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মজলুল হকের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশের একটি কপি মঙ্গলবার বিকেলে আমাদেরকে দিয়েছেন। আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
প্রসঙ্গত ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান পদে রানীগঞ্জ ইউনিয়নে ইতিমধ্যে ছয়জন প্রার্থী প্রচারণায় রয়েছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির