editor

প্রকাশিত: 6:12 PM, December 16, 2021

ছাতক প্রেসক্লাবের আলোচনা সভায় : উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত

ছাতক প্রেসক্লাবের আলোচনা সভায় : উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত

ছাতক প্রেসক্লাবের আলোচনা সভায় : উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত

ছাতক প্রতি‌নি‌ধি
ছাতক প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকা‌লে রোকেয়া ম্যানশনস্থ ছাতক প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ছাতক সদর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট নিরঞ্জন চন্দ্র সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জান। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নিয়ে কবিতা পাঠ করেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী, বীর মুক্তিযোদ্ধা লালু শাহ, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা হুশিয়ার আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক রেলওয়ে শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদ আলম, ছাতক প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান সবুজ, প্রেসক্লাব সদস্য শাহ মোহাম্মদ আলী মুজিব, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, সাংবাদিক আবু বক্কর প্রমুখ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, সাংবাদিক লুৎফুর রহমান শাওন।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,  ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে এ মহান বিজয়। মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ মুক্তিযুদ্ধাদের আত্মহুতিকে বুকে লালন করে আমরা এগিয়ে যেতে হবে। আমরা সকল মুক্তিযুদ্ধাগণ গর্বিত উল্লেখ করে তিনি বলেন, মহান স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পূর্ণ করে আজ ‘১৬ই ডিসেম্বর ২০২১’ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করতে পেরেছি। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় যে, ছাতক উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ পালন অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযুদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হয়নি ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর এক পেশে মনোভাব নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করেছেন।

সভাপতির বক্তব্যে ছাতক প্রেসক্লাব সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমরা পথ চলছি।

ছাতক প্রেসক্লাবের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ প্রতিটি জাতীয় দিবসে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করে আসছি। কিন্তু ছাতক উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ন্যায় ছাতক প্রেসক্লাবের সাংবাদিকদের  আমন্ত্রন করা হয়নি। তাঁর এমন আচরণে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে কষ্ট পেয়েছেন ঠিক তেমনি আমাদের সাংবাদিকরাও পেয়েছেন কষ্ট। তাই গত ১৬ ডিসেম্বর) থেকে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেয়া হয়

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির