editor
প্রকাশিত: 6:15 PM, December 17, 2021

মোটরসাইকেলে চাঁদপুর থেকে জাফলং বেড়াতে এসে ২ বন্ধু নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি
চাঁদপুর থেকে সিলেটে বেড়াতে এসে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– চাঁদপুর জেলার চাঁদপুর থানার জগন্নাথপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ইউসুফ (৩০)। অপরজনের নাম সুহেল (২৮)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ‘তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু চাঁদপুর থেকে জাফলং বেড়াতে আসছিলেন। পথে গুচ্ছগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলেই সুহেল নামে একজন মারা যান। এ সময় ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি আরও জানান, ইউসুফের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সুহেলের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তাদের স্বজনরা লাশ নিতে আসছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির