editor

প্রকাশিত: 7:01 PM, December 20, 2021

সুনামগঞ্জে বটি দা দিয়ে কুপিয়ে শিশুকে হত্যা: ঘাতক গ্রেফতার

সুনামগঞ্জে বটি দা দিয়ে কুপিয়ে শিশুকে হত্যা: ঘাতক গ্রেফতার

সুনামগঞ্জে বটি দা দিয়ে কুপিয়ে শিশুকে হত্যা: ঘাতক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বটি দা দিয়ে কুপিয়ে এক শিশুকে নির্মম ভাবে হত্যা করেছে এক পাষন্ড। মৃত শিশুটি নাম- রিহান মিয়া (৭)। সে জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। এঘটনায় ঘাতক তৌহিদ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২০ ডিসেম্বর) সকাল অনুমান সাড়ে ৯টায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার জামালগঞ্জ উপজেলার পূর্বলক্ষীপুর গ্রামে অবস্থিত বোন জামাই হাবিব মিয়ার বাড়িতে বেড়াতে আসে ঘাতক তৌহিদ মিয়া। রাতে সে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে কে বা কারা তাকে হত্যা করার জন্য তাড়া করছে। এই স্বপ্ন দেখে আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে স্থানীয় বাজার থেকে ১শত টাকা দিয়ে ১টি বটি দা কিনে আনে।
আর সেই দা দিয়ে সকাল অনুমান সাড়ে ৯টায় ঘাতক তৌহিদ মিয়া তার বোন জামাইয়ের ভাগিনা শিশু রিহান মিয়াকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। এঘটনার পরপর এলাকার লোকজন তৌহিদকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘাতক তৌহিদ মিয়াকে গ্রেফতার করে।
এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইমামুল হক বলেন- তৌহিদ মিয়ার বাড়ি পাশর্^বর্তী তাহিরপুর উপজেলায়। তার আচার দেখে মনে হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। তা না হলে স্বপ্ন দেখে শিশুকে সে কেন হত্যা করবে। এই ঘটনাটি খুবই মর্মান্তিক।
এঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবু নাসের সাংবাদিকদের বলেন- কি কারণে শিশু রিহানকে হত্যা করা হয়েছে তার কারণ জানা যায়নি। তবে এলাকাবাসী সহযোগীতায় ঘাতক তৌহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির