editor

প্রকাশিত: 7:26 PM, December 20, 2021

শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা নিজের জীবন বাঁজি রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। তাদের এই ঋণ কোনদিন শোধ হবার নয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাঙালী জাতি হিসেবে আমরা গর্ববোধ করতে পারি।
তিনি ২০ ডিসেম্বর সোমবার সকালে নগরীর কালীবাড়িস্থ দিশারী স্কুল এন্ড কলেজের মদিনা মার্কেট ক্যাম্পাসের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কালীবাড়ি ক্যাম্পাসের শুভ উদ্বোধন ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত হবো। তবে, এক্ষেত্রে শিক্ষার্থীদের অবদান অপরীসিম। সঠিক শিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীরা স্বণির্ভর দেশ গঠনে অবদান রাখবে এটা আমার বিশ্বাস।

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার, দিশারী স্কুল এন্ড কলেজের সমন্বয়ক সঞ্জিব চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিলেট মেট্রোপলিটন ল‘ কলেজের উপাধ্যক্ষ ড. এডভোকেট শহীদুল ইসলাম শহীদ, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার, বিশিষ্ট রাজনীতিবিদ বলাই দত্ত।

লোকনাথ ব্রহ্মচারী আশ্রম করেরপাড়ার সভাপতি রিপন এষ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নীলোৎপল চক্রবর্তী, উপাধ্যক্ষ বিভাষ কান্তি তালুকদার, সঙ্গীত শিল্পী কনোজ কান্তি ভট্টাচার্য্য। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ধর্ম শিক্ষক ফরিদ আহমদ। গীতা পাঠ করেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক রাকেশ চন্দ্র শর্ম্মা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শাহেদ আহমদ, ব্যাংকার মিল্টন শর্ম্মা, প্রধান শিক্ষক নিকেতন দাস, ড. চিন্ময় চৌধুরী মিটুন, ইশরাক উদ্দিন, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, মহানগর যুবলীগ নেতা তপু দাস কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি ফিতা কেটে দিশারী স্কুল এন্ড কলেজের কালীবাড়ি ক্যাম্পাস এর উদ্বোধন করেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরে অতিথিবৃন্দ চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির