editor
প্রকাশিত: 7:30 PM, December 20, 2021

এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্যোগে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-এর সাপোর্ট কোভিড-১৯ রেসপন্স ইন বাংলাদেশ শীর্ষক ২য় পর্যায়ের (অক্টোবর ২০২১-সেপ্টেম্বর ২০২২) কার্যক্রমের অংশ হিসেবে সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উপকারভোগী পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২০ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস ও এস শিশু পল্লী সিলেট এর সহকারী পরিচালক মোঃ মাজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা।
এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট প্রোগ্রাম অফিসার তানবীর আহ্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, দি নিউনেশনের সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ২ উপজেলার পরিবার শক্তিশালীকরণ ও কীনশীপ কেয়ার কর্মসূচীর উপকারভোগী ৪৭৮ টি সুবিধা বঞ্চিত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবারে প্রতি ১). চাল – ২০ কেজি, ২). সয়াবিন তেল ০২ লিঃ, ৩). লবণ – ০২ কেজি, ৪). মসুর ডাল – ০২ কেজি, ৫). আলু – ০৫ কেজি, ৬). পিঁয়াজ – ০১ কেজি, ৭). গুড়ো দুধ ২০০ গ্রাম – ০১ প্যাকেট, ৮). চিনি – ০১ কেজি, ৯) মুড়ি – ২ কেজি, ১০). এনার্জি বিস্কুট – ২০ প্যাকেট, ১১). ডিম – ৩০ টি, ১২). লন্ড্রী সোপ – ২ টি, ১৩). বিউটি সোপ – ০২ টি ও ১৪). ডিটারজেন্ট পাইডার – ০১ প্যাকেট (৫০০ গ্রাম)। পরে ওসমানপুর ইউনিয়নের মমিনপুর এলাকায়, বোয়ালজুর ইউনিয়নের বানীগাঁও ও সোনাপুর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির