editor

প্রকাশিত: 11:49 PM, December 21, 2021

মরমী কবি জমিদার হাছন রাজা’র ১৬৭তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মরমী কবি জমিদার হাছন রাজা’র ১৬৭তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মরমী কবি জমিদার হাছন রাজা’র ১৬৭তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

সুনামগঞ্জের জমিদার ও মরমী কবি দেওয়ান হাছন রাজা চৌধুরীর ১৬৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাওরপাড়ের ধামাইল বাংলাদেশের নেতৃবৃন্দ।
হাছন রাজার জন্ম বার্ষিকী উপলক্ষে জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাস এর পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পৃষ্ঠপোষক ফাতেমা নাহরীন রাজা ও ফাতেমা নাজরীন রাজা তাঁকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায় আর ভালবাসায়।
এক বিবৃতিতে হাওরপাড়ের ধামাইল বাংলাদেশের পক্ষ থেকে সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক কবি মঞ্জুর মোহাম্মদ হাছন রাজার সৃষ্টিশীল কর্ম অমলিন হয়ে থাকুক এ শুভ প্রত্যাশা ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ মরমী কবি হাছন রাজার সংগীত সহ সৃজনশীল কাজ সম্পর্কে সম্মক জানতে নতুন প্রজন্মকে নিয়ে জ্ঞান পিপাসু নতুন প্রজন্মকে জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাস পরিদর্শনের আহবান জানান। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন মিউজিয়াম অব রাজাস এর পক্ষে জাহাঙ্গীর আহমদ, মোবাইল- ০১৬৭৭ ৫৬১ ০৪০ নাম্বারে।
এছাড়াও মেঠোসুরের পক্ষ থেকে সভাপতি কাস্টমস কর্মকর্তা অঞ্জন সরকার, সম্পাদক ব্রতচারী ও কবি বিমান তালুকদার মরমী কবি হাছন রাজার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত হাছন রাজা সুনামগঞ্জের তেঘরিয়া লক্ষণশ্রীতে ১২৬১ বাংলার ৭ই পৌষ (১৮৫৪ খ্রিস্টাব্দ) জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশায়। পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী (১২০৭ – ১২৭৮ বাংলা), মাতা মোসাম্মত হুরমত জাহান বেগম। তাঁর গানের বই ‘হাছন উদাস’ (১৯১৪ খ্রিস্টাব্দ), অন্য বিষয়ে রচনা ‘সৌখিন বাহার’। তাঁর শখ ছিল গান রচনা, ভ্রমণ, ঘোড়দৌড়, কোড়া পাখি ও হাতি পালন। জমিদারীর দ্বায়িত্ব গ্রহণ করেন ১২৭৮ বাংলা (১৮৭১ খ্রিস্টাব্দ) মাত্র ১৭ বছর বয়সে। সিলেট ও সুনামগঞ্জের উল্লেখযোগ্য এলাকায় তিনি জমিদার ছিলেন।
তাঁর স্ত্রীগণ হচ্ছেন- আজিজা বানু, আলহাজ্ব সাজেদা বানু, জোবেদা খাতুন, বোরজান বিবি ও লবজান বিবি।
তাঁর পুত্রগণ হচ্ছেন- খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী, দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা চৌধুরী, দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী।
তাঁর কন্যাগণ হচ্ছেন রওশন হুসেইন বানু, রওশন হাসান বানু, আলী হুসেইন বানু, রওশন আখতার বানু।
উল্লেখ্য মরমী কবি হাছন রাজা ২২ অগ্রহায়ণ ১৩২৯ বাংলা (১৯২২ খ্রিস্টাব্দ) মৃত্যু বরণ করেন। মায়ের কবরের পাশে লক্ষণশ্রীতে তাঁকে সমাহিত করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির