editor

প্রকাশিত: 7:27 PM, December 22, 2021

বিশ্বনাথে দুই গ্রুপের সংর্ঘষে নারীসহ আহত ৩৫

বিশ্বনাথে দুই গ্রুপের সংর্ঘষে নারীসহ আহত ৩৫

বিশ্বনাথে দুই গ্রুপের সংর্ঘষে নারীসহ আহত ৩৫

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথে পূর্বশত্রু তার জের ধরে দুই গ্রুপের সংর্ঘষে পথচারীসহ উভয় পক্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর মধ্যে বশির আহমদ (৪৫), মধ্যস্থতাকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (৫৫) ও পিয়ারা বেগম (৪০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের হেলাল উদ্দিন মেম্বারের ভাতিজা রুহুল আমীন সুন্দর গং ও মৃত ওয়াছির আলীর ছেলে বশির আহমদ গংদের মধ্যে এ সঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
তবে ঘটনাস্থল থেকে বদরুজ্জামান (৪২), আফরুজ আলী (২৪), ইকবাল হোসেন (২০), ইমন আহমদ (১৯) ও ফরহাদ আহমদ (২০) নামের দু’পক্ষের ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মাহতাবপুর মাছ বাজারের দোকান কোঠা নিয়ে দীর্ঘদিন ধরে বশির আহমদ ও হেলাল উদ্দিন মেম্বারের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
বেলা ১২টার দিকে বশির আহমদ মোটর সাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার পথে রুহুল আমীন সুন্দরের বাড়ির সামনেই তার ওপর হামলা করা হয়। এতে বশির আহমদ গুরুতর আহত হন।
তার সাথে থাকা অনটেস্ট পালসার মোটর সাইকেল ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পরে মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে স্থানীয় চেয়ারম্যানসহ মধ্যস্থতাকারী ২ জন, বশির মিয়াসহ তার পক্ষে ১৫ জন এবং রুহুলসহ তার পক্ষে ৭ জন ও পথচারীসহ ৩৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, বশির আহমদ (৪৫), তার ভাতিজা ভুট্টু মিয়া (৪০), সহিদ হাসান (১২), সাহিদুর (২৫), চাচাতো ভাই আমরুজ আলী (২৫), আলী নুর (৩৮), জামিল আহমদ (২৫), আলী আমজদ (২৪), আলী আকবর (২২), ছয়দুল হক (২৫), প্রতিপক্ষ রুহুল আমীন (৩৫), তার পক্ষের শফাত আলী (৪০), গিয়াস উদ্দিন (৫০), জামিল আহমদ (২৩), জুয়েল (২৫), আলম হোসেন (২৪), ফারুক আহমদ (২৭), ফকির আলী (২০), সাদিক আলী (২১)।
এ ব্যাপারে জানতে চাইলে ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির