editor
প্রকাশিত: 8:04 PM, December 22, 2021

ভাবির সঙ্গে অভিমান করে দেবরের 'আত্মহত্যা'
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি ওই যুবক তার ভাবির সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
নিহতের পারিবার জানায়, সোমবার বিকালে ভাবি (বড়ভাই আলমগীরের স্ত্রী) রুমেনা আক্তারের সঙ্গে দেবর জাহাঙ্গীরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুমেনা জাহাঙ্গীরের গায়ে হাত তুলেন। ঘটনা মীমাংসা না হওয়ায় জাহাঙ্গীর অভিমান করে বাড়ি থেকে চলে যান। মঙ্গলবার রাত পর্যন্ত তার ফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।
এদিকে নিহতের মা ও তার স্ত্রী জাহানারা বেগম গ্রামে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরের ফোনে রিং শুনতে পান। এ সময় অনেক ডাকাডাকির পর নিজ বাড়ির পুকুরের পশ্চিমপাড়ে আমগাছে গলায় কাপড় পেঁচানো জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন।
মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা আছিয়া বেগম বলেন, জাহাঙ্গীর অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, জাহাঙ্গীর আলম ভাবি রুমেনা আক্তারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির