editor

প্রকাশিত: 8:38 PM, December 22, 2021

বিশ্বনাথে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে গৃহবধূ

বিশ্বনাথে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে গৃহবধূ

বিশ্বনাথে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে গৃহবধূ

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথে বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন এক গৃহবধূ।
আসামিরা বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন। তার স্বামীকেও ধরে নিয়ে মারধরের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে বসতঘরে আগুন দেয় কয়েকজন প্রতিবেশী। এ ঘটনায় ১৪ ডিসেম্বর চারজনকে আসামি করে মামলা করেন দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের আব্দুল কাহারের স্ত্রী ফাতেমা বেগম (৫০)।
আসামিরা হলেন- মৃত আব্দুল মতলিবের ছেলে দিলশাদ মিয়া (৪৫), মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল খালিক (৫০), ডালিম (২৬) ও মজম্মিল আলীর ছেলে আব্দুর রব (৪০)।
এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টো বাদী পক্ষকে নানা হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
মামলার বাদী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, মামলা করার তিনদিন পর ১৭ ডিসেম্বর আসামিরা আমাকে রাস্তায় আক্রমণ করে। এ সময় তিনি প্রাণ বাঁচতে পার্শ্ববর্তী ছাতক থানার লাকেশ্বর গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে আশ্রয় নেন।
আসামি দিলশাদ মিয়াসহ ৭/৮জনের একটি দল তার পিছু নিয়ে ‘চোর’ বলে ওই বাড়িটি ঘেরাও করে ফেলে। পরে বাড়ির মালিক আব্দুল হান্নানের ভাই আব্দুল গফ্ফার ও স্থানীয় সাবেক মেম্বার আজিজুর রহমানের হস্তক্ষেপে রক্ষা পান আমার স্বামী।
তিনি আরও বলেন, ঘটনাটি মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল মোল্লাকে জানানো হলে ওইদিন রাতেই আমার বাড়িতে গিয়ে খারাপ আচরণ করেন।
পরে নিরুপায় হয়ে গত রোববার পুলিশ সুপারের কাছে যাই। পরে পুলিশ সুপার ওসিকে ঘটনা তদন্তের নির্দেশ দেন।
এ ঘটনায় সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফাতেমা বেগম।
এ বিষয়ে জানতে চাইলে মামলার আসামি দিলশাদ মিয়া অভিযোগ করে বলেন, বাদীর স্বামী আব্দুল কাহার আমার ঘরে হামলা করে স্বর্ণালঙ্কার লুট করায় তাকে ধরে নেওয়ার চেষ্টা করেছি মাত্র।
বাদিনীর স্বামীকে ধরে নেয়ার চেষ্টার ঘটনাকে আড়াল করার চেষ্টা করলেও আসামি দিলশাদ মিয়া শিকার করেছেন।
তিনি বলেন ওইদিন বাদিনীর স্বামী তার ঘরে হামলা করে স্বর্ণালংকার লুটপাট করায় তাকে ধরে নেয়ার চেষ্টা করেছেন।
বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লা বলেন, আব্দুল কাহারকে মারধরের বিষয়টি নিয়ে বাদীর বক্তব্য আমার কাছে সত্য মনে হয়নি।
কারণ বাদীর স্বামী বয়স্ক। তার পক্ষে দৌঁড়ে পার্শ্ববর্তী থানায় এলাকায় যাওয়া সম্ভব নয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগুন দেওয়ার ঘটনার মামলাটি তদন্তাধীন আছে বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির