editor

প্রকাশিত: 12:36 AM, December 25, 2021

জগন্নাথপুরের ৭ ইউপিতে ক্রমে বদলে যাচ্ছে ভোটের হিসাব

জগন্নাথপুরের ৭ ইউপিতে ক্রমে বদলে যাচ্ছে ভোটের হিসাব

জগন্নাথপুরের ৭ ইউপিতে ক্রমে বদলে যাচ্ছে ভোটের হিসাব

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে শেষমুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে শেষবারের মতো ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে তাদের। সেইসঙ্গে চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি।
সময় যতই গড়াচ্ছে, ততই বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তোড়জোড়। প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। সন্ধ্যা থেকে গ্রামে নির্বাচনী আমেজ বিরাজ করছে। স্থানীয় বাজারে চায়ের দোকানে আর প্রার্থীদের নির্বাচনী কার্যালয় ঘিরে নির্বাচনের উৎসবের সৃষ্টি হচ্ছে। এটি চলে গভীর রাত পর্যন্ত।
সময়ের সঙ্গে সঙ্গে চেয়ারম্যান পদে বিদ্রোহী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়তে দেখা যাচ্ছে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীদের বড় অংশের সমর্থন রয়েছে।
এ বিষয়ে একাধিক নৌকা প্রতীকের প্রার্থীদের অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন বিশ্লেষক বলেন, জগন্নাথপুর উপজেলার সাতটি ইউপিতে আওয়ামী লীগের হারের প্রধান কারণ হতে পারে দলীয় কর্মীদের নিস্কিক্রয়তা ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের নীরব সমর্থন। প্রতীক বরাদ্দ থেকে শুরু করে এখন পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে একাধিকবার ঘুরে আওয়ামীলীগের নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মী, সমর্থক গোপনে ভোট চাইছেন দলের বিদ্রোহী আর স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে। তারা কয়েকজন পদধারী নেতার নাম উল্লেখ করে বলেন, তারা প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
তবে সচেতন ও শিক্ষিত ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে অন্য কথা। তারা জানান, যোগ্য, সৎ ও জনপ্রিয় বা পছন্দের ব্যক্তিকে দলীর্য় মনোনয়ন দেয়নি। এ জন্য অনেকে প্রার্থীদের মেনে নিতে পারছেন না। মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে দলমত নির্বিশেষে যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবে।
নৌকা প্রতীকের একাধিক প্রার্থী জানান, নির্বাচন পরবর্তী সময়ে কারা বিপক্ষে কাজ করছে তা জনসমক্ষে তুলে ধরা হবে। দলীয়শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির দাবি জানাবেন। নৌকার প্রার্থীরা আরও বলেন, ভোটের মাঠে তারা কোনোক্রমে বিদ্রোহীদের চেয়ে কম নন। প্রচার-প্রচারণা আর গণসংযোগে তারা দ্রুত এগিয়ে যাচ্ছেন। জেলা ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নৌকার সঙ্গে কাজ করছেন।##

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির