editor

প্রকাশিত: 11:15 PM, December 25, 2021

বুদ্ধিবৃত্তিক চর্চায় প্রজন্মকে উৎসাহিত করতে হৃদয়ে ৭১ এগিয়ে যাচ্ছে : অধ্যাপক মো. জাকির হোসেন

বুদ্ধিবৃত্তিক চর্চায় প্রজন্মকে উৎসাহিত করতে হৃদয়ে ৭১ এগিয়ে যাচ্ছে : অধ্যাপক মো. জাকির হোসেন

বুদ্ধিবৃত্তিক চর্চায় প্রজন্মকে উৎসাহিত করতে হৃদয়ে ৭১ এগিয়ে যাচ্ছে : অধ্যাপক মো. জাকির হোসেন

মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের আলোচনা সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হৃদয়ে ৭১ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, হৃদয়ে ৭১ সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাস লালন পালন করে থাকে। সেই লক্ষ্যে কাজ করে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও চেতনার বাস্তবায়ন ঘটাতে পারছে না। যেমনি সংগঠনের সফলতা তেমনি ব্যর্থতাও রয়েছে। গত (২৫ ডিসেম্বর) শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে হৃদয়ে ৭১ ফাউন্ডেশন আয়োজিত বিজয়ের মাস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান ইব্রাহিম আহমদ জেসির সভাপতিত্বে, নির্বাহী সচিব সোহানুর আলী মিরাজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাকির হোসেন বলেন একঝাক তরুণদের সঙ্গে নিয়ে ক’বছর আগে সংগঠনটি গঠন করা হয়েছিল। কিন্তু এ সংগঠন ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠার জন্য কাজ করে না। জাতির দূর্বিপাকে বুদ্ধি বৃক্তিক চর্যার কাজ করে কর্মী তৈরি করতে চায়। ন্যায়ের পক্ষে হৃদয়ে ৭১ অবিরাম নীতিতে বিশ্বাসী। সভায় জাকির হোসেন বলেন, হৃদয়ে ৭১ আগের মতো নিয়মিত পাঠ চক্র চালু করতে তিনি নির্দেশ দেন। তিনি বলেন নতুন প্রজন্মকে ইতিহাস চর্চায় উৎসাহিত করতে সংগঠন কাজ করছে। জাকির হোসেন বক্তব্যের এক পর্যায়ে বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। কিন্তু এই নির্বাচনের পর প্রতিক্রিয়াশীলরা যাতে দেশে গোলযোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সকল প্রগতিশীল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় সদস্য সিতার মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, হৃদয়ে-৭১’র সিলেট জেলার সাবেক সভাপতি আহমদ হামজা চৌধুরী, লেখক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুর রহমান মফি, প্রভাষক রণবীর চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা সামন্ত ধর, সিরাজুল ইসলাম মিরাজুল, মামুন আহমদ, সংগঠক আবু বকর পারভেজ, ডালিম চৌধুরী, সৈয়দ আশরাফুল এমাদ, রুবেল আহমদ, তাহমিদ হাসান শুভ, রুবেল আহমদ, সৈয়দ এমদাদুল হক ফাইম, নিতিশ রজ্জন অপু, আহমেদ ফাইম, নৌশিক ভৌমিক, ইবনে সানী, আবদুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
সভার শোক প্রস্তাবে ৭১ এর মুক্তিযুদ্ধে নিহত এবং বিগত করোনায় মৃত্যুর ঘটনায় নিহতদের শ্রদ্ধায় স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির