editor
প্রকাশিত: 8:01 PM, December 26, 2021

সুনামগঞ্জে জাল ভোট দেওয়ার সময় ২ যুবক গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জাল ভোটে দেওয়ার সময় ২ যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেফতারকৃত যুবকরা হলো- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর-বাগগাঁও গ্রামের জিয়া রহমানের ছেলে নাইম হোসেন (২০) ও একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে কামরুজ্জামান (২২)।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ২জনকে সিরাজপুর-বাগগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- সারাদেশের ন্যায় আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিশ^ম্ভরপুর উপজেলায় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর-বাগগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নাইম হোসেন ও কামরুজ্জামান নামের ২ যুবক জাল ভোট দিতে আসলে কর্তব্যরত পুলিং এজেন্টের সন্দেহ হয়। পরে এঘটনাটি ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে, তিনি যাচাই বাচাই করে ঘটনার সত্যতা পাওয়ার পর ওই ২ যুবককে গ্রেফতার করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন- জাল ভোট দিতে আসা ২ যুবককে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির