editor

প্রকাশিত: 11:30 PM, December 27, 2021

ব্যালট পেপার চুরির অভিযোগ গোলাপগঞ্জের মেম্বার প্রার্থী কউছরের

ব্যালট পেপার চুরির অভিযোগ গোলাপগঞ্জের মেম্বার প্রার্থী কউছরের

ব্যালট পেপার চুরির অভিযোগ গোলাপগঞ্জের মেম্বার প্রার্থী কউছরের

গোলাপগঞ্জে নিজের পক্ষে ভোটারের সিল মারা ব্যালট পেপার ছিনতাইর অভিযোগ করেছেন এক সদস্য প্রার্থী। তার নাম কউছর মিয়া মালিক। তিনি গোলাপগঞ্জের ১ নম্বর বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও রোববারের ( ২৬ ডিসেম্বর ) নির্বাচনে মোরগা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে তার প্রতিপক্ষের কুটচাল ও ব্যালট চুরির মাধ্যমে তাকে ৯১ ভোটে পরাজিত দেখানো হয়েছে। এ ব্যাপারে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
সোমবার ( ২৭ ডিসেম্বর ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কউছর মিয়া মালিক জানান, সুপরিকল্পিতভাবে তার ব্যালট পেপার চুরি করে তাকে পরাজিত করা হয়েছে। তিনি জানান, তার ওয়ার্ডের তিনি বর্তমান মেম্বার। এলাকাবাসীর উন্নয়নে প্রচুর কাজ করেছেন।
রোববারের নির্বাচনে তার কেন্দ্র হেতিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার আগে ভোটারের সিল দেয়া ব্যালট পেপার যখন আলাদা করে রাখা হয় তখন মোরগা প্রতিকের ব্যালটের সংখ্যা দেখা গেছে বেশী। তখন কেন্দ্রের ভেতরে থাকা অনেকেই তাকে কল দিয়ে অভিনন্দন জানান এবং মিস্টি খাওয়ানোর আব্দার করেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রায় পাঁচ মিনিট পর বিদ্যুৎ ফিরে এলে দেখা যায় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শামীম আহমদের ব্যালটের সংখ্যা প্রায় সমান হয়ে গেছে। এ অবস্থায় তার অ্যাজেন্ট কামাল উদ্দিন ভোট গণনায় আপত্তি জানান। কিন্তু নির্বাচনী কর্মকর্তা তা না শোনে তড়িগড়ি করে ভোট গণনা শেষ করে শামীমকে ( সিলিং ফ্যান) বিজয়ী ঘোষণা করে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী রেজাল্ট শিটে অ্যাজেন্টের স্বাক্ষর দেয়ার কথা থাকলেও আমার অ্যাজেন্ট কামাল প্রতিবাদ হিসাবে স্বাক্ষর করেননি। কউছর মিয়া মালিক জানান, এ ব্যাপারে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
তিনি বাঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা আমাকে রায় দিয়েছেন। এই রায় কেউ চুরি করে নিতে পারবেনা। আইনী পথেই এই ব্যালট চুরির মোকাবেলা করা হবে।
তিনি সিলেটের গণমাধ্যম কর্মীদের প্রতি তার অভিযোগ তদন্তপূর্বক সত্য মিথ্যা যাচাই করে প্রকাশের আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির