editor
প্রকাশিত: 5:46 PM, December 28, 2021

ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি বিলুপ্ত : আহবায়ক কমিটি গঠন
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির অন্তর্ভূক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্থানীয় মালিকদের অসন্তুষ্টির কারনে ও তাদের অভিযোগের ভিত্তিতে উক্ত কমিটি বিলুপ্ত করা হয়। ২৮ ডিসেম্বর মঙ্গলবার সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্য নির্বাহী কমিটির সভা সংগঠনের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ জালালাবাদ কমপ্লেক্সের ২য় তলাস্থ অফিসে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি পুলক কবির চৌধুরী, আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন, সহ সাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, শাহ জাহান, সোহরাব আলী, নুর আহমদ খান সাদেক, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জিক লিটু, কোষাধ্যক্ষ মোহিদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুম্মা আব্বাস রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক আকমাম আব্দুল্লাহ প্রমূখ। সভায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা গৃহীত হয়। তাছাড়া সংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ফেঞ্চুগঞ্জের ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিকদের অসন্তুষ্টির কারনে ও তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির অন্তর্ভূক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি বিলুপ্ত করা হয়। একই সাথে আগামী ৯০ দিনের মধ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রনয়ন করে সুষ্ট ভাবে একটি নির্বাচন দেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলামকে আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজকে সদস্য সচিব করে এবং সহ সাধারণ সম্পাদক সোহরাব আলীকে আহবায়ক কমিটির সদস্য হিসেবে রাখা হয়। উক্ত আহবায়ক কমিটি এখন থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির সকল কার্যক্রম পরিচালনা করবে। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির