editor
প্রকাশিত: 8:20 PM, December 28, 2021

কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সূচনা কার্যক্রমের মাঠ পর্যায়ে অনুশীলন প্রদর্শনী
সিলেট জেলার সদর উপজেলায় খাদিমপাড়া ইউনিয়ন এর দলই পাড়া গ্রামে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সূচনা কার্যক্রমের মাঠ পর্যায়ে উত্তম অনুশীল নপ্রদর্শনী অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সূচনা কার্যক্রমের ভিলেজ মডেল ফার্ম, বাড়ি পরিদর্শন, কিশোরী দলের সেশন পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ে উত্তম অনুশীলন প্রদর্শনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় এফআইভিডিবি সংস্থা সূচনা প্রকল্পটি সিলেট জেলায় সিলেট সদর উপজেলার মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিচালনা করছে। এই কর্মশালাটির উদ্দেশ্য ছিল সূচনা প্রকল্পের উপজেলার সূচনা উপকার ভোগীদের উত্তম অনুশীলন প্রদর্শনী করা। এতে করে সরকারের বিভিন্ন বিভাগ উপকার ভোগীদের যেমন পরামর্শ দিতে পারবেন আবার সরকারী অন্যান্য প্রজেক্টে ও রেপ্লিকেশন করতে পার বেন।
সূচনা প্রকল্পের জিসিডিও হেলেন সরকারের সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহণ ও পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ ছাদিকুর রহমান। তিনি সভায় উপস্থিত সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্টানের উদ্দেশ্য তুলে ধরেন। পরবর্তীতে সভায় উপস্থিত সূচনার ৮জন উপকারভোগী তাদের সফলতার গল্প উপস্থাপন করেন।
উপজেলা কৃষি অফিসার মুক্তা সরকার বলেন নারীরাও কৃষি কাজে সফল হচ্ছে। আজকে সূচনার এই কর্মকান্ড তার জলন্ত উদাহরন। নারীরা যত এগিয়ে আসবে দেশের উন্নয়ন তত বাড়বে। তিনি আরও বলেন আমি আশা করি প্রত্যেকটি কিশোরী তার কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাবে। কিশোরীরা তাদের নিজস্ব যোগ্যতা ধরে রাখে তাহলে উন্নতি শিখরে পৌঁছাবে। তিনি চীনের প্রযুক্তির ও প্রশিক্ষণ এর বিষয় এর উদাহরন প্রদান করেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী অফিসার মোঃ হিরন মাহমুদ, উপজেলা সমাজ সেবা অফিসার নুসরাত এ এলাহী, উপজেলা সহকারী মৎস্য অফিসার রুহি খাতুন, উপ সহকারী প্রাণী সম্পদ অফিসার মোঃ শাহজাহান মিয়া।
এছাড়া আরো বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের মনিটরিং অফিসার, জিসিডিও, ইউসি, পিএসআইএসও সহ আরোও অনেকে। বক্তারা তাদের বক্তবে প্রেরণাদায়ক ও বিগত দিনের ভালো দিকগুলো তুলে ধরেন।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির