editor

প্রকাশিত: 7:04 PM, December 29, 2021

সুনামগঞ্জে নাতির ছুরিকাঘাতে দাদী ও স্কুলছাত্রীসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে নাতির ছুরিকাঘাতে দাদী ও স্কুলছাত্রীসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে নাতির ছুরিকাঘাতে দাদী ও স্কুলছাত্রীসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নাতির ছুরিকাঘাতে আহত বৃদ্ধ দাদী ও স্কুল ছাত্রীসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃতরা হলো- জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী তাছলিমা বেগম (৬৫), মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের খায়রুল ইসলামের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জবা আক্তার (১২) ও ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের নওধার-সুলতানপুর গ্রামের মৃত ্আবুল কাসেমের ছেলে শাহানুর মিয়া (১৬)। আজ বুধবার (২৯ ডিসেম্ভর) সকালে ও গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্ভর) সন্ধ্যায় পৃথক স্থান থেকে পুলিশ মৃতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্ভর) সন্ধ্যা ৭টায় জেলার ছাতক উপজেলার বারকাহন গ্রামে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ তাসলিমা বেগমকে তার নাতি হ্নদয় আহমদ (২৫) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধ দাদীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যায় মধ্যনগর উপজেলার চারমদানী গ্রামের নিজ বসতবাড়ির বারান্দার ধারনার মাঝে গলায় রশি পেছানো অবস্থায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী জবা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ছাত্রীর বাবা খাইরুল ইসলাম একজন মোটর সাইকেল চালক আর মা রোকেয়া আক্তার গৃহিণী। তাদের অভাবের সংসার। তাই মেয়ের চাহিদা পূরণ করতে পারতো না। এজন্য সব সময় স্কুলছাত্রী জবাকে তার বাবা-মা বকাঝকা করতো। একারণে সে অভিমান করে আত্মহত্যা করে।
এদিকে বিকেলে ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের সড়কে বালি বোঝাই চলন্ত ট্রাক্টরের ওপর থেকে হেলপার শানুর মিয়া ছিটকে মাটি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার পর রাত ৮টায় মারা যায়।
ছাতক থানার ওসি মিজানুর রহমান, মধ্যনগর থানার ওসি নির্মল দেব ও ধর্মপাশা থানার এসআই সোহেল আহমদ সাংবাদিকদের পৃথক ঘটনায় ৩জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান- এসব ঘটনার প্রেক্ষিতে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির