editor
প্রকাশিত: 7:42 PM, December 29, 2021

বিশ্বনাথে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের কম্বল বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেছেন, প্রবাসীরা আমাদের প্রাণ। তারা সব সময় দেশের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীদের অগ্রনী ভুমিকা রয়েছে শিক্ষায়।
পিছিয়ে পড়া শিক্ষাকে এগিয়ে নিতে প্রবাসীরা দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
তিনি বুধবার (২৯ ডিসেম্বর) দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ে সহকারি শিক্ষক রফিক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজর অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মতিন, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আখলাকুর রহমান, শিক্ষানুরাগী মফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী লায়েক আহমদ, তারেক আহমদ, জিহাদ আহমদ জাকু, আশফাকুর রহমান ওয়েছ, শিক্ষানুরাগী নেছার আহমদ মুজিব, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য শফিকুর ইসলাম শফিকসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বাসার।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার দু:স্থ ও অসহায় ৩৫০ পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির