editor

প্রকাশিত: 12:29 PM, December 31, 2021

বিংশ শতাব্দির কিংবদন্তি মুসলিম চিন্তানায়কের বিদায় হয়েছিল যেদিন

বিংশ শতাব্দির কিংবদন্তি মুসলিম চিন্তানায়কের বিদায় হয়েছিল যেদিন

বিংশ শতাব্দির কিংবদন্তি মুসলিম চিন্তানায়কের বিদায় হয়েছিল যেদিন

8

সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর ওফাত স্মরণ

ডেস্ক রিপোর্ট
সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.) গত শতকে মুসলিম বিশ্বের অন্যতম সংস্কারক ও পথপ্রদর্শক আলেম। ঔপনিবেশিক শাসনের প্রভাব ও পশ্চিমা সংস্কৃতির স্রোতের বিপরীতে মুসলিম বিশ্বে বুদ্ধিবৃত্তিক জাগরণে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

6

আরববিশ্বের খ্যাতিমান আলেম সাইয়েদ কুতুব শহীদ (রহ.) তাঁর সম্পর্কে বলেছেন, ‘লেখকের কলমে বড় বেদনাময় চিত্র ফুটে উঠেছে। নেতৃত্ব থেকে তাদের দূরে নিক্ষিপ্ত হওয়ার চিত্র। যে অধঃপতন একদিকে ছিল আত্মিক, অন্যদিকে তেমনি বাহ্যিক।…লেখক মুসলমানের এই আত্মিক ও বাহ্যিক অধঃপতনের কারণগুলো বর্ণনা করেছেন। তা হলো ধর্মীয় অনুশাসনের মৌলিকত্ব থেকে দূরে সরে আসার ও নেতৃত্বহারা হওয়ার কারণে কী দুর্যোগ ও দুঃসময় নেমে এসেছিল তাদের ওপর।’ (মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো? ভূমিকা দ্রষ্টব্য)

6

জন্ম ও বেড়ে ওঠা : সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.) ৫ ডিসেম্বর ১৯১৩ সালে ভারতের রায়ব্রেলি শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল হাই ও মা খায়রুন নিসা উভয়ে ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর নাতি হাসান (রা.)-এর বংশধর। মায়ের কাছেই তিনি কোরআন তিলাওয়াত ও আরবি-উর্দু ভাষার প্রাথমিক শিক্ষা নেন। ১৯৩০ সালে দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষক ড. তাকিউদ্দিন হিলালির কাছে আরবি ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ শিক্ষা সমাপন করেন। ১৯২৭ সালে তিনি লখনউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং উর্দু ভাষা ও সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯২৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত তিনি ইংরেজি ভাষা অধ্যয়ন করেন। এ ছাড়া তিনি দারুল উলুম নদওয়াতুল উলামার বরণ্যে শিক্ষকদের কাছ থেকে হাদিস ও তাফসির শাস্ত্রের পাঠ লাভ করেন।

কর্মজীবন : ১৯৩৪ সালে তিনি দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৫১ সালে নদওয়াতুল উলামার তত্কালীন শিক্ষা বিভাগের পরিচালক সাইয়েদ সুলাইমান নদভির অনুরোধে তিনি শিক্ষা বিভাগের উপপরিচালকের পদ গ্রহণ করেন এবং ১৯৫৪ সালে সুলাইমান নদভির ইন্তেকাল হলে তিনি শিক্ষা বিভাগের পরিচালক নির্বাচিত হন। ১৯৬৫ সালে বড় ভাই আব্দুল আলী আল হাসানির মৃত্যুর পর তিনি নদওয়াতুল উলামার মহাসচিব নির্বাচিত হন। ১৯৫৫ সালে তিনি আরবি পত্রিকা আল-বাস এবং ১৯৫৯ সালে আর-রায়িদের সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৯ সালে তিনি লখনউতে ইসলামিক গবেষণা ও প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালে তিনি বিশ্ব ইসলামী সাহিত্য সংগঠনের মহাপরিচালক নির্বাচিত হন।

সাহিত্য সাধনা : ১৯৩১ সালে মাত্র ১৭ বছর বয়সে মিসরের আল মানার পত্রিকায় তাঁর সর্বপ্রথম প্রবন্ধ ছাপা হয়। ১৯৩৮ সালে উর্দু ভাষায় ‘সিরাতে আহমাদ শহিদ’ নামে তাঁর সর্বপ্রথম বই প্রকাশিত হয়। ‘আরকানে আরবাআ’, ‘প্রাচ্যের উপহার’, ‘ঈমান যখন জাগল’, ‘সভ্যতা সংস্কৃতিতে মুসলমানের অবদান’, ‘ভারতীয় সভ্যতা-সংস্কৃতি মুসলমানের অবদান’ তাঁর উল্লেখযোগ্য বই। এ ছাড়া তাঁর রচিত ‘মুখতারাত মিন আদাবিল আরব’, ‘কাসানুন নাবিয়্যিন’ ও ‘আল-কিরাতুর রাশিদাহ’ ভারতীয় উপমহাদেশের মাদরাসাগুলোতে পাঠ্য।

3

পুরস্কার ও সম্মাননা : ১৯৮০ সালে আবুল হাসান আলী নদভি (রহ.) তাঁর ‘মা যা খাসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমিন’ (মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?)-এর জন্য মুসলিম বিশ্বের নোবেল হিসেবে খ্যাত কিং ফয়সাল ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালে সাত খণ্ডে রচিত ‘তারিখে দাওয়াত ওয়া আজিমত’ (সংগ্রামী সাধকদের ইতিহাস)-এর জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে তাঁকে সুলতান ব্রুনেই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৯৯৯ সালে সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.) দুবাই কর্তৃক বর্ষসেরা আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হন। পুরস্কার হিসেবে পাওয়া তাঁর জীবনের সব অর্থই তিনি দাতব্য কাজে ব্যয় করেন।

মৃত্যু : বিংশ শতাব্দীর কিংবদন্তি আলেম সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.) ৩১ ডিসেম্বর ১৯৯৯ শুক্রবার জুমার আগে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রায়ব্রেলিতেই তাঁকে দাফন করা হয়।

শায়খ আলী তানতাবি (রহ.) তাঁর অবদান সম্পর্কে লেখেন, ‘আবুল হাসান তাঁর ছাত্রদের হৃদয়ে ইসলামের জন্য অসংখ্য দুর্গ গড়ে তুলেছেন, যে দুর্গ পাথরের চেয়েও শক্তিশালী। তিনি নেককার আলেম ও একনিষ্ঠ দ্বিন প্রচারকদের একটি ছোট দলও তৈরি করেছেন।’ (আল মুসলিমুনা ফিল হিন্দ, ভূমিকা)

7

তথ্যঋণ : আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)জীবন ও কর্ম

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

4 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 8 গত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

2 শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের

পুলিশ কমিশনার বরাবরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

পুলিশ কমিশনার বরাবরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

2 সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে

২৫১ কোটি টাকার দুর্নীতি ও পরোয়ানার তথ্য ফাঁস, সিলেট মহানগর তাঁতীদল নেতা জিন্নাহ বহিস্কার

২৫১ কোটি টাকার দুর্নীতি ও পরোয়ানার তথ্য ফাঁস, সিলেট মহানগর তাঁতীদল নেতা জিন্নাহ বহিস্কার

6 অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন, প্রায় ২৫১ কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাৎ এবং বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র ৬ নেতা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র ৬ নেতা

2 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।

জৈন্তাপুরে অঞ্জন দাসের অপকর্মের সাম্রাজ্য

জৈন্তাপুরে অঞ্জন দাসের অপকর্মের সাম্রাজ্য

6 সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

7 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

2 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

1
6