editor

প্রকাশিত: 11:33 PM, December 31, 2021

মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন অনুষ্ঠানের দাবি

মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন অনুষ্ঠানের দাবি

মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন অনুষ্ঠানের দাবি

গত ৩১ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন) আইন মোতাবেক সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত যে গেজেট নোটিফিকেশন জারি করেছে, তাকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসী। পাশাপাশি প্রকাশিত সরকারি গেজেট নোটিফিকেশন আপাতত স্থগিত করে ভুল সংশোধনপূর্বক নতুনভাবে তা জারি করার দাবি জানিয়েছেন।

৩১ ডিসেম্বর ক্রবার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীর পক্ষে কয়েকজন সমাজকর্মী এক যুক্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা আশাবাদী ছিলাম জারিকৃত গেজেটে আমাদের পুরো মোল্লারগাঁও ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সংযৃুক্ত করা হবে। কিন্তু কার্যতঃ সরকারের এ ঘোষণায় আমরা হতাশ হয়েছি। তারা প্রকাশিত গেজেট সংশোধনের দাবি জানিয়ে বলেন, মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রায় ২ হাজারের অধিক ভোটার সম্পৃক্ত ৪টি গ্রাম তেলিরাই, নিয়ামতপুর, সিরাজগঞ্জ ও মজিদপুরকে সিলেট সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত করা হলেও জারিকৃত গেজেটে মোল্লারগাঁও ইউনিয়নের নাম ছাপা হয়নি। অথচ সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত দক্ষিণ সুরমা উপজেলার অপর ৩টি ইউনিয়নের নাম বিধি অনুযায়ী গেজেটে প্রকাশিত হয়েছে। যে কারণে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং জনমনে হতাশা বিরাজ করছে।

নির্বাচনী বিধি অনুযায়ী সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত অংশ বাদ দিয়ে ১নং ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যস্ত করে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় উল্লেখ করে তারা বলেন, কিন্তু গেজেটে মোল্লারগাঁও ইউনিয়নের নাম না থাকায় ১নং ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ না করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, যা কোন অবস্থাতেই যুক্তিসংগত নয়। বিবৃতিদাতারা বলেন, ৩১ আগস্ট প্রকাশিত গেজেট জনসমক্ষে আসার পর এর ভুল সংশোধন করে পুনঃপ্রকাশের জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিলেটস্থ উপ-পরিচালক, জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরে দরখাস্ত পেশ করেছি। কিন্তু কার্যতঃ কোন ফলোদয় হয়নি। তাই আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মোল্লারগাঁও ইউপি নির্বাচন আপাতত স্থগিত করে ইউনিয়নের ১নং ওয়ার্ড বিন্যাসের মাধ্যমে সীমানা পুনঃনির্ধারণপূর্বক নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় ১নং ওয়ার্ডের ভোটারের ভারসাম্য বিনষ্ট হয়ে নির্বাচনী পরিবেশ বিঘিœত হবে। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন বলে ওয়ার্ডবাসী আশাবাদী। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সালেহ আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, নির্জন দাস, অশোক মল্লিক, আলাউদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির