editor

প্রকাশিত: 2:21 PM, January 2, 2022

সুনামগঞ্জে ট্রাক্টরের নিচে পৃষ্ট হয়ে ২ জনের মর্মান্তিক মূত্যু

সুনামগঞ্জে ট্রাক্টরের নিচে পৃষ্ট হয়ে ২ জনের মর্মান্তিক মূত্যু

সুনামগঞ্জে ট্রাক্টরের নিচে পৃষ্ট হয়ে ২ জনের মর্মান্তিক মূত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে অবৈধ টাক্টরের নিচে পৃষ্ট হয়ে সিএনজি চালকসহ ২জনের মর্মান্তিক মূত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সিএনজি চালিতো অটোরিক্সা চালক শুভ মিয়া (২৫) ও এজেলার জগন্নাথপুর উপজেলার এরালিয়া গ্রামের যাত্রী আমির হোসেন (৫০)।
আজ রবিবার (২ জানুয়ারী) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ২জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর আগে সকাল অনুমান ৮টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকা থেকে সিএনজি চালিতো অটোরিক্সা ভাড়া নিয়ে যাত্রী আমির হোসেন তার নিজবাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আসার সময় রানীগঞ্জ ফেরিঘাটে যাওয়ার পথে আলীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি অবৈধ ট্রাক্টর চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। ওই সময় সিএনজির ভিতরে থাকা চালক শুভ মিয়া ও যাত্রী আমির হোসেন ঘটনাস্থলে মারা যায়। এঘটনার পরপর অবৈধ ট্রাক্টরটি রেখে ঘাতক চালক পালিয়ে যায়। পরে এলাকার লোকজন থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ২জনের লাশ উদ্ধার করে এবং অবৈধ ট্রাক্টরটি জব্দ করে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন- মর্মান্তিক এই দূর্ঘটনার জন্য দাবী ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। আর ঘটনাস্থল থেকে চালক ও যাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির