editor
প্রকাশিত: 4:57 PM, January 2, 2022

দিরাইয়ে চেয়ারম্যান প্রার্থী ও ভোটার গ্রুপের মধ্যে গুলাগুলি ও সংঘর্ষ,আহত ১০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৪র্থ ধাপে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী ও ভোটার গ্রুপের লোকজনের মধ্যে গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ২ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে ১০জন আহত হয়ে বলে খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে আমিনুল চৌধুরী (২৬) ও আল-আমিন চৌধুরী (৩৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুফি মিয়া (৫৫), ইদু মিয়া (৩০) কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২ জানুয়ারী ) দুপুর ১২টায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহম্মদ চৌধুরীকে ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেওয়া নিয়ে একই ইউনিয়নের প্রভাবশালী সুফি মিয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে গতকাল শনিবার (১ জানুয়ারী ) দুপুরে দিরাই বাজারের রাস্তায় চেয়ারম্যান প্রার্থী আহম্মদ চৌধুরী ও তার লোকজন সুফি মিয়ার ওপর হামলা চালায়। এঘটনার প্রেক্ষিতে রাত ১১টায় আহত সুফি মিয়া বাদী হয়ে আহম্মদ চৌধুরীকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
আজ রবিবার (২ জানুয়ারী) সকাল ১০টায় মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে আহম্মদ চৌধুরীর লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আবার সুফি মিয়া বাড়িতে গিয়ে হামলা করে। এখবর পেয়ে সুফি মিয়ার লোকজন অস্ত্র সস্ত্র নিয়ে আসে। পরে দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাথর নিক্ষেপ ও গুলাগুলি। এঘটনার খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রায় ২ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাথর নিক্ষেপ, গুলাগুলি ও সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি মোঃ আজিজুর রহমান সাংবাদিকদের বলেন- ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করাসহ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির